হযরত আবদুল্লাহ ইবনে আবী হাদরাদ আল আসলামী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
ছাহাবী, নাম মুবারক আবদুল্লাহ, উপনাম আবু আবদুল্লাহ, পিতার নাম সালামা বিন উমাইর, পিতার উপনাম আবু হাদরাদ এবং এই নামেই তিনি প্রসিদ্ধ ছিলেন। মদীনা শরীফের অধিবাসী, আসলাম গোত্রের লোক। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে ছিলেন। খায়বার এবং তৎপরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে মালিক ইবনে আউফ আন-নাছরীর গতিবিধির প্রতি লক্ষ্য করার জন্য প্রেরণ করেছিলেন এবং অন্য একটি ক্ষুদ্র অভিযানেও পাঠিয়েছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে আবী হাদরাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে এই অভিযানে শহীদ করা হয়েছিল। তিনি অভিযানকারীদের প্রতি ইসলামী কায়দায় সালাম দেন। কিন্তু তাদের মধ্যে একজন উনাকে শহীদ করে এই সন্দেহে যে, তিনি হয়ত নিজের প্রাণ বাঁচানোর জন্য এইরূপভাবে সালাম দিচ্ছেন। অতঃপর কুরআন শরীফের আয়াত শরীফ নাযিল হয়-
يَا اَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا اِذَا ضَرَبْتُمْ فِىْ سَبِيْلِ اللهِ فَتَبَيَّنُوْا..... الآية
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা যখন মহান আল্লাহ পাক উনার রাস্তায় সফর করো, তখন ভালভাবে যাচাই করে নিবে...........। (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৯৪)
বর্ণিত আছে যে, হযরত আবদুল্লাহ ইবনে আবী হাদরাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে জনৈক ইয়াহুদীর চার দিরহাম পাওনা ছিল। উক্ত দিরহাম পরিশোধ করতে বিলম্ব হওয়ায় ইয়াহুদী উনার বিরূদ্ধে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট অভিযোগ করে। ইহা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইয়াহুদীর পাওনা পরিশোধ করে দেয়ার নির্দেশ দেন। তখন হযরত আবদুল্লাহ ইবনে আবী হাদরাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন- আয় মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনাকে যে মহান আল্লাহ পাক তিনি সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন, আমি উনার কসম করে বলছি যে, উনার পাওনা পরিশোধ করার মত সামর্থ্য আমার নেই। তবে আমি উনাকে এই মর্মে অবহিত করেছি যে, আপনি আমাকে খায়বারের জিহাদে পাঠাবেন এবং আমি আশা করি যে, সেখানে যে গণীমতের মাল পাওয়া যাবে, তা হতে আপনি আমাকে কিছু প্রদান করবেন, তা দ্বারা আমি ইয়াহুদীর পাওনা পরিশোধ করে দিবো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে পুনরায় ইয়াহুদীর পাওনা পরিশোধ করে দেয়ার নির্দেশ দিলেন। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন কাজ করার জন্য তিনবার নির্দেশ দিতেন, তখন তা প্রত্যাখ্যান করা যেত না। অনন্তর হযরত আবদুল্লাহ ইবনে আবী হাদরাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বাজারের দিকে রওয়ানা হন। উনার পরিধানে ছিল লুঙ্গী হিসাবে ব্যবহƒত একটি চাদর এবং মাথায় ছিল পাগড়ী। তিনি পাগড়ী মস্তক হতে খুলে লুঙ্গীরূপে পরিধান করলেন এবং পরিধান হতে চাদর খুলে ইয়াহুদীকে লক্ষ্য করে উক্ত চাদর বিক্রয় করার প্রস্তাব করেন। এ প্রস্তাবে ইয়াহুদী সম্মত হয় এবং চার দিরহামের বিনিময়ে উক্ত চাদর উনার নিকট হতে ক্রয় করে। এই ঘটনার পর এক বৃদ্ধা স্ত্রীলোক উনার পার্শ দিয়ে যাচ্ছিলেন। তিনি হযরত আবদুল্লাহ ইবনে আবী হাদরাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার এ অবস্থা দেখে উনাকে জিজ্ঞাসা করলেন, আয় মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছাহাবী! আপনার এহেন অবস্থা কেন? তদুত্তরে তিনি উনাকে আদ্যোপান্ত ঘটনা ব্যক্ত করলেন। এতদ্শ্রবণে উক্ত মহিলা নিজের চাদর খুলে উনাকে প্রদান করলেন।
হযরত আবদুল্লাহ ইবনে আবী হাদরাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ৮১ বৎসর বয়সে হিজরী ৭১ সনে বিছাল শরীফ গ্রহণ করেন। (ইছাবা, তাবাকাত, উসুদুল গাবা) (সমাপ্ত)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
আরও পড়ুন
সব ›
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।