রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের প্রতিও বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন পোষণ করা অত্যাবশ্যকীয়

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, রাত ২:২৩
হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের প্রতিও বিশুদ্ধ আক্বীদা ও হুসনে  যন পোষণ করা অত্যাবশ্যকীয়

পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা মু’মিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো (বিরত থাক), কেননা উনারা মহান আল্লাহ পাক উনার নূর দ্বারা প্রত্যক্ষ করেন। ”
এ প্রসঙ্গে হযরত আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার বিশ্ববিখ্যাত কিতাব “জেদ্দাতুল আছার”-এ উল্লেখ করেন যে, হযরত হাম্মাদ দাব্বাছ রহমতুল্লাহি আলাইহি নামে একজন বিশিষ্ট মহান আল্লাহ পাক উনার ওলী ইন্তেকাল করার পর, একদিন সাইয়্যিদুল আউলিয়া, হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পবিত্র মাজার শরীফ উনার সামনে গিয়ে থেমে গেলেন। অতঃপর অনেকক্ষণ তাসবীহ-তাহলীল ও দোয়া-দরূদ পাঠ করে লম্বা দোয়া করলেন। দোয়াতে পবিত্র বাগদাদ শরীফ উনার বিশিষ্ট বুযূর্গ ও আলেমগণ শরীক ছিলেন। দোয়া শেষে হযরত গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার চেহারা মুবারকে হাসি ফুটে উঠলো। তিনি চলে আসলেন উনার মাদরাসার মধ্যে। তখন উনাকে জিজ্ঞাসা করা হলো- হে সাইয়্যিদুল আউলিয়া রহমতুল্লাহি আলাইহি! আপনি সেখানে কেন এত লম্বা দোয়া করলেন, আর দোয়ার শেষে কেনই বা হাসলেন? জবাবে তিনি বললেন যে, “হযরত হাম্মাদ দাব্বাছ রহমতুল্লাহি আলাইহি উনাকে উত্তম হালতে দেখলাম কিন্তু উনার ডান হাতটা অবশ দেখলাম। আরো বললেন, যখন উনার সাক্ষাত হলো, তখন তিনি আমাকে বললেন, হে গাউছুল আ’যম বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি! আপনি কি আমাকে এখনো ক্ষমা করতে পারেননি? হযরত গাউছুল আ’যম বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ক্ষমা করার মত আমি কিছুতো দেখছিনা। তখন তিনি বললেন যে, আমার হায়াতে কোন এক জুমুয়াবার আমি আপনাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য একটি পুল থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিলাম। মহান আল্লাহ পাক তিনি তা বরদাশত করেননি। যার ফলে আমাকে জান্নাত ও তার সাথে নিয়ামতও দেয়া হয়েছে সত্যই কিন্তু হাতটা অবশ করে দেয়া হয়েছে।
হযরত গাউছুল আ’যম বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তখন আমি দোয়া করলাম। আমার সাথে পাঁচ হাজার আউলিয়ায়ে কিরাম কবর থেকে আমার সাথে দোয়ায় শরীক হয়েছেন। উনারা মহান আল্লাহ পাক উনার কাছে আরজু করেছেন এবং আমার কাছেও বলেছেন যে, দোয়া করুন, যেন মহান আল্লাহ পাক তিনি তাকে ক্ষমা করে দেন। আমি অনেক কাকুতি-মিনতি করার পর মহান আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিলেন, তিনি সুস্থতা লাভ করলেন। আমার সাথে মোছাফাহা করলেন, তখন আমি খুশি হয়ে হাসলাম। সুবহানাল্লাহ!
যখন তিনি এ ঘটনা বর্ণনা করলেন, তখন হযরত হাম্মাদ দাব্বাছ রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ-মু’তাক্বিদ ও খলিফাগণ মনে মনে চিন্তা করলেন যে, হযরত হাম্মাদ দাব্বাছ রহমতুল্লাহি আলাইহি তিনি একজন বিশিষ্ট মহান আল্লাহ পাক উনার ওলী। উনার হাত অবশ থাকবে, এটা কি করে সম্ভব? তাদের মনের অবস্থা বুঝতে পেরে গাউছুল আ’যম হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তোমরা হয়তো এ বিষয়ে চিন্তিত রয়েছ। তখন তিনি বললেন, আচ্ছা কোন ব্যক্তি এ বিষয়ে সাক্ষী দিলে তোমরা তা বিশ্বাস করবে যে, এ ঘটনা সত্য? তখন তারা বললো, হযরত শায়খ আবূ ইয়াকুব ইউসুফ ইবনে আইয়ূব হামদানী রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত আবূ মুহাম্মদ আব্দুর রহমান ইবনে শোয়াইব কুরদী রহমতুল্লাহি আলাইহি, উনারা যাঁরা কাশফধারী, বিশিষ্ট মহান আল্লাহ পাক উনার ওলী ছিলেন, উনারা দু’জন যদি ৭ দিনের মধ্যে সাক্ষী দেন, তাহলে আমরা তা বিশ্বাস করবো। হযরত গাউছুল আ’যম বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, এখান থেকে নড়বে না, তোমাদের ফায়সালা না হওয়া পর্যন্ত। তিনি মোরাক্বাবায় বসলেন, উনার সাথে অন্যান্য যাঁরা ছিলেন, উনারাও বসলেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল, হযরত শায়খ আবূ ইয়াকুব ইউসুফ ইবনে আইয়ূব হামদানী রহমতুল্লাহি আলাইহি তিনি খুব দ্রুতগতিতে দৌড়ে এসে মাদরাসায় উপস্থিত হলেন। মাদরাসায় উপস্থিত হয়ে তিনি চিৎকার করে বলতে লাগলেন যে, কিছুক্ষণ আগে হযরত হাম্মাদ দাব্বাছ রহমতুল্লাহি আলাইহি উনাকে মহান আল্লাহ পাক তিনি আমার সামনে উপস্থিত করেছেন এবং হযরত হাম্মাদ দাব্বাছ রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে বলেছেন, হে আবূ ইয়াকুব! আপনি এখনই যান গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার মাদরাসায়। উনারা অপেক্ষা করছেন হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি সত্য বলেছেন কিনা জানার জন্য। আপনি গিয়ে সাক্ষী দিন, আমি হাম্মাদ দাব্বাছ রহমতুল্লাহি আলাইহি বলছি, অবশ্যই সে ঘটনা সত্য। তিনি সে সাক্ষী দিলেন। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ব্যক্তি যিনি ছিলেন, বিশিষ্ট বুযূর্গ হযরত আবূ মুহম্মদ আব্দুর রহমান ইবনে শোয়াইব কুরদী রহমতুল্লাহি আলাইহি, তিনি এসেও সাক্ষী দিলেন। সুবহানাল্লাহ! অথচ উনারা কাছে ছিলেন না, তখন সকলে মেনে নিলেন।
উল্লেখ্য, বর্ণিত ওয়াক্বেয়ায় হযরত হাম্মাদ দাব্বাছ রহমতুল্লাহি আলাইহি তিনি এখানে বিদ্বেষ পোষণ করেননি। আর তিনি সাধারণ লোকও ছিলেন না। তিনি বুযূর্গ, আল্লাহওয়ালা লোক ছিলেন। এরপরও তিনি পরীক্ষা করার জন্য গাউছুল আ’যম, হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনাকে ধাক্কা দিয়েছিলেন উনার মজবুতি কতটুকু রয়েছে, সেটা দেখার জন্য, অন্য কোন উদ্দেশ্যে নয়, তারপরেও মহান আল্লাহ পাক তিনি হযরত হাম্মাদ দাব্বাছ রহমতুল্লাহি আলাইহি উনার হাত অবশ করে দিয়েছেন।
এখন ফিকিরের বিষয় মহান আল্লাহ পাক উনার ওলী উনাকে মহান আল্লাহ পাক তিনি কতটুকু মুহব্বত করেন উনাদের সামান্যতম কষ্ট প্রদানও তিনি বরদাশত করেন না। সুতরাং যারা মহান আল্লাহ পাক উনার ওলী উনাদের সঙ্গে শত্রুতা পোষণ করে, তাদের দুনিয়া ও আখেরাতে কি অবস্থা হতে পারে, তা সহজেই অনুমেয়। মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে ওলীআল্লাহ উনাদের প্রতি মুহব্বত পোষণ করার তৌফিক দিন এবং উনাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, তাদের থেকে হিফাযত করুন। আমীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ৩ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৩ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৩ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৩ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৫ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে