ঘটনা থেকে শিক্ষা
হযরত আউলিয়ায়ে কিরাম উনাদের প্রতি কুধারণা পোষণ করা বিপদের কারণ
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯২ শামসী সন , ০৪ জুলাই, ২০২৪ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
একবার সুদূর এলাকা থেকে দু’জন ছূফী লোক তাজুল আরেফীন হযরত আবদুল্লাহ খাফীফ রহমতুল্লাহি আলাইহি উনার সাথে সাক্ষাত করার উদ্দেশ্যে আগমন করলেন। উনারা উনার দরবার শরীফে পৌঁছে জানতে পারলেন যে, তিনি কি এক বিশেষ প্রয়োজনে বাদশাহর দরবারে গিয়েছেন। এ খবর শুনে ছূফী দু’জনের মন উনার প্রতি বিতৃষ্ণ হয়ে উঠলো। উনারা ভাবলেন, একজন ওলীআল্লাহর পক্ষে বাদশাহর দরবারে যাতায়াত করা তো শোভনীয় নয়। এই যদি উনার অবস্থা হয়, তাহলে উনার সাথে সাক্ষাত করে কি হবে? এই চিন্তা করে দুই ছূফী সেই ওলীআল্লাহর দরবার শরীফ থেকে বের হয়ে স্বদেশ অভিমুখে প্রত্যাবর্তন করলেন।
বর্ণিত রয়েছে যে, উনাদের একজনের খেরকার একটি জেব ছেঁড়া ছিল, তা সেলাই করে নেয়ার উদ্দেশ্যে উনারা দু’জনই পথিমধ্যে বাজারে এক দর্জির দোকানে গেলেন। ওই দোকানে উপস্থিত থাকাকালে দর্জির একখানা কাচি হারিয়ে গেল। কাচিটি না পেয়ে দর্জি উনাদেরকে চোর সাব্যস্ত করে দু’জনকেই বাদশাহর দরবারে নিয়ে হাজির করলো। ঘটনাক্রমে তাজুল আরেফীন হযরত আবদুল্লাহ খাফীফ রহমতুল্লাহি আলাইহি তিনি তখনও বাদশাহর দরবারেই ছিলেন। বাদশাহ বিচারে দু’জন ছূফীরই হাত কর্তনের নির্দেশ দিলেন। তখন হযরত আবদুল্লাহ খাফীফ রহমতুল্লাহি আলাইহি তিনি তাদেরকে নিরপরাধ বলে সুপারিশ করে বাদশাহর দ-াদেশ থেকে মুক্ত করলেন।
অতঃপর তিনি ছূফী দু’জনকে লক্ষ্য করে বললেন, আপনারা আমার সম্পর্কে যে ধারণা করেছিলেন তা নিতান্তই অমূলক। আপনাদের এ বিপদ থেকে মুক্ত করার উদ্দেশ্যেই আমাকে আজ বাদশাহর দরবারে আগমণ করতে হয়েছে। মূলতঃ এ জাতীয় প্রয়োজনে আমাকে মাঝে মাঝে বাদশাহ এবং আমীর উমরাদের কাছে আসতে হয়। উনার কথা শুনে ছূফীদ্বয় উনাদের মনোভাবের জন্যে অত্যন্ত লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন। অতঃপর উনার কাছে ইলমে মা’রিফাতের দীক্ষা গ্রহণ করে দু’জনই বিশিষ্ট ওলীআল্লাহ রূপে পরিগণিত হলেন। উল্লিখিত ঘটনার দ্বারা পরিষ্কার বুঝা গেল যে, মহান আল্লাহ পাক উনার মকবুল বান্দাদের উপর কুধারণা রাখাও বিপদের কারণ।
পাদটীকা:
খেরকা: কাপড়ের উপরে পরিধেয় একটি বস্ত্র। জেব: পকেট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)