হত্যা সম্ভ্রমহরণ লুটতরাজের হোতা জামাত নেতা ঘোড়ামারা আজিজ (খ)
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৫ জুন, ২০২৪ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিশেষ প্রতিবেদন
আল ইহসান ডেস্ক:
মালানা আব্দুল আজিজ মুক্তিযোদ্ধাদের ত্রাস ছিল। সে মুক্তিযোদ্ধাদের পাখির মতো গুলি করে হত্যা করত। এ কারণে পাক বাহিনী এই রাজাকার কমান্ডার আব্দুল আজিজকে পুরস্কার হিসেবে একটি পিস্তল দিয়েছিল। এই পিস্তল দিয়ে সে অসংখ্য মানুষকে হত্যা করেছে। একদিন সন্ধ্যার দিকে মাঠেরহাটের পাশে কমান্ডার আব্দুল আজিজ কয়েকজন রাজাকার নিয়ে একটি ব্রিজ পাহারা দিচ্ছিল। কারণ এই ব্রিজটি ভাঙ্গার পরিকল্পনা করেছিল মুক্তিযোদ্ধারা। হঠাৎ কিছু দূরে খটখট শব্দ ও কিছু একটা এগিয়ে আসতে দেখতে পায় ওরা। সঙ্গে সঙ্গে রাজাকারদের পজিশন নিতে নির্দেশ দিয়ে গুলি ছুঁড়তে থাকে এবং রাজাকারদেরও গুলির নির্দেশ দেয়। কিছুক্ষণ পর ঐ অদৃশ্য বস্তুটিকে দেখতে গিয়ে সে দেখতে পায় গুলিবিদ্ধ হয়ে একটি ঘোড়া মারা গেছে।
সেই রাজাকার কমান্ডার আব্দুল আজিজ তার রাজাকার বাহিনী নিয়ে কোনো গ্রামে ঢুকলে সে গ্রাম মানুষশূন্য হয়ে পড়তো। যে যেদিকে যেখানে পারে লুকিয়ে পড়তো। বৃদ্ধ-বৃদ্ধা, শিশু, নারী কেউই তার হাত থেকে রেহাই পেত না। সন্দেহ হলেই তাকে রাজাকার দিয়ে পিঠমোড়া করে বেঁধে তিস্তা-ব্রহ্মপুত্রের পাড়ে নিয়ে গিয়ে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করতো। ঘাতক আব্দুল আজিজের বিরুদ্ধে নারীর সম্ভ্রমহরণ ও নির্যাতনের বিভিন্ন অভিযোগ করেছেন এলাকাবাসী। সে নিজে এবং তার রাজাকাররা বহু নারীর ইজ্জত লুণ্ঠন করেছে এবং বহু নারীকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে বিকৃত ভোগের জন্য।
এলাকাবাসী জানায়, (২০০১ সালের তথ্য) এই আব্দুল আজিজ তার বাড়ির কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তাকে সন্তানসম্ভাবা করে। এ নিয়ে অনেক দেন-দরবার এবং গ্রামে সালিশ বেঠকও হয়েছে বলে তারা জানায়। এই ঘটনা এবং পার্টির অর্থ ও মোটর সাইকেল আত্মসাতের দায়ে সে আমিরী পদ থেকে কিছুদিনের জন্য বরখাস্তও হয়েছিল। বর্তমানে আবার সে জামাতের জেলা আমীর পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আপনি কতটুকু মুসলমান...?
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকান্ড কিছু দেখলেই অবনত হওয়া নত হওয়া একটি বদ খাছলত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমন্বিত অক্ষ ও বাংলাদেশের অবস্থান
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শক্ত মানসিকতার দৃঢ়চিত্ত শাসন: বাংলাদেশের জন্য প্রয়োজনীয় শিক্ষা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্বত্য চট্টগ্রামে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জোরালো পদক্ষেপ গ্রহণ করা সরকারের জন্য ফরজ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানো জরুরি (২)
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানো জরুরি (১)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজাতিগুলোকে যেভাবে উস্কানি দিচ্ছে এনজিওগুলো
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনি কি শুকরের চর্বিযুক্ত সাবান দিয়ে গোসল করে ইবাদত বন্দেগী করছেন?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী মূল্যবোধহীন সরকার ব্যবস্থায় ‘ভেজাল খাদ্য’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও স্বার্থের চরম বিসর্জন-ভারতের উচ্চভোল্টেজ করিডর কার স্বার্থে?
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অমান্য করলেই কাটা পড়বে বিদ্যুৎ, গ্যাস ও পানি
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












