ভারতে গণপিটুনির রায়:
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
, ২৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৪ জুলাই, ২০২৬ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে গণপিটুনির এক মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সাম্প্রদায়িক আক্রমণ ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন মধ্যপ্রদেশের একজন নারী বিচারক। গত ১২ জুন রায় ঘোষণার পর থেকেই তার ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হচ্ছে।
উদ্বেগজনক এই পরিস্থিতিতে ভারতের শীর্ষস্থানীয় বিচার বিভাগীয় সংগঠনগুলো ওই বিচারকের পাশে দাঁড়িয়েছে এবং তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালে মধ্যপ্রদেশে রাতে গবাদিপশু পরিবহনের সময় ৫০ বছর বয়সী নাজির আহমদ নামের এক ব্যক্তিকে লাঠিসোঁটা ও রড নিয়ে পথরোধ করে নিজেদের ‘গো-রক্ষক’ দাবি করা একদল উগ্রপন্থী।
গবাদিপশু পাচারের সন্দেহে তারা নাজির ও তার দুই সহযোগীকে গাড়ি থেকে টেনে বের করে নির্মমভাবে মারধর করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজির মারা যান। তবে তার দুই সহযোগী বেঁচে যান এবং আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন।
গত ১২ জুন মধ্যপ্রদেশের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান এই মামলার রায় ঘোষণা করেন। তিনি ১৪ আসামিকে হত্যা, হত্যার চেষ্টা, দাঙ্গা সৃষ্টি ও বেআইনিভাবে পথরোধ করার দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ- দেন। রায়ে বিচারক স্পষ্ট উল্লেখ করেন, এটি একটি সুনির্দিষ্ট গণপিটুনির ঘটনা ছিলো।
আদালতের রায় আসার পর থেকেই দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যরা আদালতের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি ছিলো, ‘গরু রক্ষা করার অপরাধে’ তাদের স্বজনদের শাস্তি দেওয়া হয়েছে।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারক তাবাসসুম খানের মুসলিম পরিচয়কে লক্ষ্য করে তীব্র বিদ্বেষমূলক প্রচারণা শুরু হয়। ডানপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সাররা তাকে লক্ষ্য করে গালিগালাজ, সম্ভ্রমহরণ ও প্রাণনাশের হুমকি দিতে শুরু করে।
একটি পোস্টে এক ব্যক্তি হুমকি দিয়ে বলে, ১০ দিনের মধ্যে দ-প্রাপ্তদের মুক্তি না দিলে দেশজুড়ে ‘রক্তগঙ্গা’ বইয়ে দেওয়া হবে। উসকানিমূলক এসব ভিডিওর বেশির ভাগই সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো সচল রয়েছে এবং হাজার হাজার উগ্র হিন্দুত্ববাদী তা দেখছে, শেয়ার করছে ও সমর্থন করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












