হঠাৎ বাড়ছে হার্ট অ্যাটাক, কিন্তু কেন? (২)
আসলে টিকা জিনিসটা কী, এটা আমাদের আগে বুঝার দরকার।
সহজ ভাষায় যদি বলি, টিকা বা ভ্যাকসিন এমন একটা জিনিস, যা আমাদের শরীরে প্রবেশ করানো হয়, কোন বিশেষ ভাইরাস বা ব্যাকটেরিয়াদের বিরুদ্ধে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত করার জন্য। অর্থাৎ টিকা দেয়া ব্যক্তির শরীরে আগে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত থাকে, যার দরুণ ঐ নির্দ্দিষ্ট ভাইরাস/ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলেই সে চিনতে পারে এবং সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে শেষ করে দেয়।
এখানে একটি বিষয় জানার দরকার, আমরা আমাদের শরীরে যত রোগ লক্ষ্য করে থাকি, সব রোগ কিন্তু বাইরে থেকে আগত ভাইরাস, ব্যাকরিয়া কিংবা ফাঙ্গাসের কারণে হয় না, বরং অনেক রোগ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উল্টা-পাল্টা আচরণের কারণেও হয়। মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন শরীরকে বাইরের আক্রমণ থেকে হেফাজত করে, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা উল্টা-পাল্টা জাগিয়ে তুললে সেটা শরীরের উপর আক্রমণ শুরু করে দেয় এবং শরীরে নানাবিধ ক্ষতি করে ফেলে।
সাধারণত যখন প্রাকৃতিক উপায়ে ভাইরাসের বিপরীতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী হয়, তা অধিকাংশ ক্ষেত্রে নিয়ন্ত্রণের মধেই থাকে। কিন্তু যখনই কৃত্তিমভাবে টিকা বা ভ্যাকসিনের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করা হয়, তখন একটু সাবধান হওয়া দরকার। এজন্য ভাইরাসের বিপক্ষে কোন টিকা আবিষ্কার করতে কমপক্ষে ১০-১৫ বছর সময় লাগে, অনেক ট্রায়াল বা পরীক্ষা-নিরীক্ষা করে তারপর সেটা ব্যবহার উপযোগী হয়। কিন্তু করোনার টিকা মাত্র কয়েক মাসের ব্যবধানে বাজারে ছাড়ায় তা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু জাগ্রত করছে কিংবা সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। এতে যে সমস্যা হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতার উল্টা-পাল্টা আচরণের কারণে অনেকের শরীরে নানান সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে এখন শীতের শেষ বা গরম শুরুর মৌসুমে করোনার মত ফ্লু জাতীয় ভাইরাসের উৎপাত শুরু হয়। এ সময়ে সেই ফ্লু জাতীয় ভাইরাস শরীরে প্রবেশ করা মাত্র টিকা দ্বারা তৈরী করা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হচ্ছে। তবে কারো কারো ক্ষেত্রে নিয়ন্ত্রণের মধ্যে সক্রিয় হচ্ছে না। অনিয়ন্ত্রিত রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত হওয়া অনেকের হার্ট বা রক্ত সঞ্চালন নালিকা সহ্য করতে পারছে না, ফলে তাৎক্ষণিক হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঘটনা ঘটছে।
এ কারণেই শীতের শেষ ও গরমের শুরুতে হঠাৎ হার্ট অ্যাটাকের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
-রাহাত খান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।