হঠাৎ করে উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতি: সংঘাতে ছাত্রদল-ছাত্রশিবির
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সংসদে সরকার ও বিরোধী দলের ঐক্য, আর বাইরে কোন্দলে লিপ্ত তাদেরই দুই ছাত্র সংগঠন। হঠাৎ করে উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতি। বিএনপি বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলীয়করণ চলবে না। অস্থিরতা সৃষ্টি করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা। অন্যদিকে, সরকারি দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে, ছাত্রদলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জামাত-শিবির। ক্যাম্পাসে সংঘাত বন্ধ ও সহাবস্থান নিশ্চিতে সাংগঠনিক অভিভাবকের ভূমিকা চান বিশ্লেষকরা।
দেয়াল লিখনকে কেন্দ্র করে চট্টগ্রামে সরকারি সিটি কলেজ ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের জেরে ছাত্র রাজনীতিতে ছড়িয়ে পড়েছে এই উত্তাপ। একই ঘটনা কেন্দ্র করে পাবনা ও সবশেষ বৃহস্পতিবার রাতে অনলাইনে ফটো কার্ড নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উত্তেজনা।
রাজপথে যখন ছাত্র সংগঠনগুলোর মারমুখী অবস্থান, ঠিক তখনই সংসদে জ্বালানি সংকট নিরসনে অভূতপূর্ব ঐক্য মূল দল বিএনপি-জামায়াতের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিপরীতমুখী অবস্থানের লাগাম টানবে কে?
এ বিষয়ে প্রশ্ন ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করা হবে না। যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় দলীয় করণের কোনো সুযোগ নেই। বিশ^বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের সুযোগ নেই।
একই বিষয়ে ঝিনাইদহে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, সংসদে বিএনপি ঐক্যের কথা বললেও, অন্যদিকে সংঘাত উস্কে দিচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন।
এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণের পাশাপাশি ক্যাম্পাসে পরিবেশ শান্ত রাখার দায়িত্ব নিতে হবে মূল দলকেই।
ছাত্র সংগঠনগুলোর এমন সংঘর্ষের পেছনে রাজনৈতিক দলগুলোর ক্যাম্পাস নিয়ন্ত্রণে রাখার প্রবণতাকে দুষছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী। তার মতে, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির চর্চার বিকল্প খুঁজতে হবে।
তিনি বলেন, যারাই রাজনীতি করে সবাই চায় কেন্দ্রকে অধীনে রাখতে চায়। সুতরাং এই বাহিনী ভিত্তিক রাজনীতি কেন্দ্র থেকে যদি নিষিদ্ধ না হয় তাহলে এরকম চলতেই থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্টের রায়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদপুরে বিশেষ অভিযান, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটকরা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












