সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক:
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (৩)
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১১ মে, ২০২৬ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
দেখা যায় অনেক মানুষ মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্য ব্যতীত অন্যান্য আরো উদ্দেশ্যেও হজ্জ করে। বর্তমানে কিছু লোক রয়েছে যারা নিজেদের দেশ থেকে কিছু পণ্য আরব দেশে নিয়ে যায় বিক্রির জন্য। একইভাবে সেখান থেকে কিছু পণ্য-সামগ্রী বিক্রির জন্য নিজেদের দেশে নিয়ে আসে।
এভাবে তারা হজ্জের নাম দিয়ে ব্যবসা করে। আবার মাদ্রাসার কিছু শিক্ষক রয়েছে যারা হজ্জে গিয়ে মাদ্রাসার ছাত্রদের ছবি দেখিয়ে সাহায্য প্রার্থনা করে। আর আলিম উলামারা হজ্জ করে রিয়া বা লোক দেখানোর জন্য। নাঊযুবিল্লাহ!
এ প্রসঙ্গে মহাসম্মানিত হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :"يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَحُجُّ أَغْنِيَاءُ أُمَّتِي لِلنُّزْهَةِ ، وَأَوْسَاطُهُمْ لِلتِّجَارَةِ ، وَقُرَّاؤُهُمْ لِلرِّيَاءِ وَالسُّمْعَةِ، وَفُقَرَاؤُهُمْ لِلمَسْأَلَةِ.
অর্থ মুবারক: হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মানুষের মাঝে এমন একটি সময় আসবে যখন ধনী ব্যক্তিরা হজ্জ করবে আনন্দ ভ্রমনের জন্য, মধ্যবিত্তরা হজ্জ করবে ব্যবসা-বাণিজ্যের জন্য, আলিম-উলামারা হজ্জ করবে রিয়া বা যশ-খ্যাতি লাভের জন্য, আর দরিদ্ররা হজ্জ করবে ভিক্ষার জন্য। (কাশফুল খফা)
জানা আবশ্যক, মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ইবাদত করা প্রকাশ্য শিরকের অন্তর্ভুক্ত। আর কোন ইবাদতের মধ্যে যদি শিরক থাকে সেই ইবাদতের মাধ্যমে কোন ফযিলত লাভ করা যাবেনা বরং তা গুনাহের কারণ হবে। আর মহান আল্লাহ পাক তিনি শিরকের গুনাহ ক্ষমা করেন না।
এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা নিসা শরীফ উনার ৪৮ নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন-
إِنَّ اللَّـهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ﴿٤٨﴾
অর্থ মুবারক: নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি শিরকের গুনাহ্ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য গুনাহ ক্ষমা করেন।
কাজেই প্রত্যেকের জন্য উচিত হবে- ফাসিকী, নাফরমানী এবং মহান আল্লাহ পাক উনার অসন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত থেকে খালিছভাবে মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যে পবিত্র হজ্জ করার কোশেশ করা।
(সংকলনে : মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসা।)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরবী বারো মাসের নাম
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একজন আল্লাহওয়ালী মেয়ের দ্বীনী জযবা
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৫)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












