সড়কে ছড়িয়ে ছিল বিপুলসংখ্যক জাতীয় পরিচয়পত্র, পরে উদ্ধার
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের একটি সড়ক থেকে বিপুল পরিমাণ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করেছে প্রশাসন। গত শনিবার বিকেলে পৌরসভার মধ্যম বাটাখালী মসজিদের অদূরে সড়ক থেকে এসব জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ এনআইডি কীভাবে সড়কে গেল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে পৌরসভার মধ্যম বাটাখালী এলাকায় সড়কের ওপর হাজারো এনআইডি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে প্রশাসনকে খবর দেওয়া হয়। চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম গিয়ে এনআইডিগুলো উদ্ধার করেন। এসব এনআইডি ২০০৮ সাল হালনাগাদ ইস্যু করা হয়। সেগুলোতে চকরিয়া উপজেলা, পৌরসভা ও পেকুয়ার বিভিন্ন এলাকার ভোটারদের এনআইডি রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।