স্বল্পমেয়াদি বিদেশি ঋণ শোধের চাপে পিষ্ট বাংলাদেশ!
নিজস্ব প্রতিবেদক:
দেশের ডলার সংকটে চাপ কমাতে নানা উপায়ে বিদেশি ঋণ বাড়াতে চাচ্ছে সরকার। তবে আশানুরূভাবে তা বাড়াতে পারছে না। বরং বেসরকারি খাতের বিদেশি ঋণ নেয়ার চেয়ে পরিশোধ হচ্ছে বেশি। এতে রিজার্ভের ওপর আরও চাপ তৈরি হয়েছে। অর্থনীতিতেও চাপ তৈরি করেছে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ।
চলতি বছরের প্রথম ৯ মাসে বেসরকারি খাত যে পরিমাণ বিদেশি ঋণ নিয়েছে, তার চেয়ে ৪.৪৪ বিলিয়ন ডলার বেশি পরিশোধ করেছে। গত নয় মাসে ১৯.৫৫ বিলিয়ন ডলারের বিদেশি ঋণ পেয়েছে বেসরকারি খাত। একই সময়ে সুদ ও মূল ঋণ পরিশোধ হয়েছে ২৩.৯৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বেসরকারি খাত ৩৭.২৫ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি বিদেশি ঋণ পেয়েছে। একই সময়ে সুদসহ ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৩৬.৭৩ বিলিয়ন ডলার। অর্থাৎ গত বছর পরিশোধের চেয়ে ঋণ এসেছিল বেশি। তবে চলতি বছর সে প্রবণতা উল্টোমুখী।
তথ্যমতে, বেসরকারি খাতের ঋণের সুদ পরিশোধ আগের তুলনায় অনেক বেড়েছে। মূলত আন্তর্জাতিক পর্যায়ে সুদহার বৃদ্ধির কারণে বেশি সুদ পরিশোধ করতে হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের পুরো সময়ে সুদ পরিশোধ হয়েছে ২৪৬ মিলিয়ন ডলার। আর চলতি বছরের প্রথম ৯ মাসে পরিশোধ হয়েছে ৪৭৮ মিলিয়ন ডলার। অর্থাৎ ৯ মাসে সুদ পরিশোধ আগের পুরো বছরের চেয়ে ২৩২ মিলিয়ন ডলার বেড়েছে।
বেসরকারি খাতের ঋণ পরিশোধে চাপ রিজার্ভে পড়েছে। কারণে আমদানি দায় ও ঋণ পরিশোধের জন্য গত ১৬ মাসে বিভিন্ন ব্যাংকের কাছে ১৮ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে রিজার্ভ কমে এখন ২০.৬৬ বিলিয়ন ডলারে নেমেছে। ২০২১ সালের আগস্টে যেখানে রিজার্ভ উঠেছিল ৪০ বিলিয়ন ডলারের ওপরে।
দেশের আর্থিক হিসাবে ঘাটতি আরও বেড়েছে:
দেশে বৈদেশিক মুদ্রার আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় আর্থিক হিসাবের বড় ঘাটতি সৃষ্টি হয়েছে। বর্তমানে আর্থিক হিসেবে ঘাটতি দাঁড়িয়েছে ৩.৯২ বিলিয়ন ডলার। এর আগে এত পরিমাণ ঘাটতি কখনও হয়নি।
মূলত বৈদেশিক মুদ্রায় আয়ের তুলনায় ব্যয় বেড়েছে অনেক বেশি। এতেই আর্থিক হিসাবে দেখা দিয়েছে বড় ঘাটতি। মূলত একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওঠানামা নির্ভর করে এই আর্থিক হিসাবের ওপর। এ ঘাটতির কারণেই রিজার্ভও ক্রমাগত কমছে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বৈদেশিক বাণিজ্যের আর্থিক হিসাবে ৩৯২ কোটি ৯০ লাখ ডলার ঘাটতি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৮৪ কোটি ডলার উদ্বৃত্ত ছিল। গত আগস্টে ঘাটতি ছিল ৩.২৫ বিলিয়ন ডলার।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।