স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ছাড়িয়ে যাওয়ার আভাস
আগামী কয়েক মাসের মধ্যে সুদের হার কমানো শুরু করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে ২০২৪ সালে স্বর্ণের দাম আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ববিখ্যাত বিনিয়োগ ব্যাংক ইউবিএস এই পূর্বাভাস দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ইউবিএসের মূল্যবান ধাতু কৌশলবিদ তেভেস বলে, আমরা আশা করছি; স্বর্ণের দর আরও বৃদ্ধি পাবে। কারণ, ফেড সুদের হার কমাবে। চলতি বছরের শেষ নাগাদ প্রতি আউন্সের মূল্য উঠবে ২২০০ ডলারে। নতুন করে সর্বকালে যা হবে সর্বোচ্চ।
২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল স্বর্ণের দাম। গত ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্সের দর দাঁড়ায় ২১৫২ ডলারে। সর্বকালে যা ছিল সর্বোচ্চ। মানে এর আগে কখনও মূল্যবান ধাতুটির মূল্য এত দেখেনি বিশ্ববাসী। এবার সেটাও ছাড়িয়ে যেতে পারে স্বর্ণ।
সুদের হার কমলে ব্যবসায়ীদের কাছে বিনিয়োগের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে স্বর্ণ। স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ধাতুটির চাহিদা বাড়ে। কারণ, প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারের মান হ্রাস পায়। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নগামী হয়।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।