স্ত্রীর সামনে স্বামীকে খুন করে ফোন লুট, ‘জামাই মাসুদ’ গ্রেফতার
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় ছুরিকাঘাতে হত্যার পর মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ রানাকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (১১ জুন) গভীর রাতে আশুলিয়ার বাইপাইল এস.এ পরিবহনের গোলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামাই মাসুদ দীর্ঘদিন ধরে বাইপাইল ও এর আশেপাশের এলাকায় ছিনতাই করে আসছিলো।
গ্রেপ্তার মাসুদ রানা নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামধলা গ্রামের সোলেমান মিয়ার ছেলে। সে পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। মাসুদের ছুরিকাঘাতে নিহত খোকন রংপুর জেলার মিঠাপুকুর থানার বালুয়া ভাটারপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ২টার দিকে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর।
পুলিশ জানায়, গত ১০ জুন আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বগাবাড়ি এলাকায় রাত সাড়ে তিনটার দিকে খোকন মিয়া ও তার স্ত্রী জাহিদা খাতুন ওরফে বন্যাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে একটি মোবাইলফোন ছিনিয়ে নেয় মাসুদ। পরে খোকন মিয়া তাকে জাপটে ধরলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাসুদ। এসময় খোকন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. জাহিদা খাতুন ওরফে বন্যা বাদী হয়ে মামলা দায়ের করলে গতকাল রাতে বাইপাইলে অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়।
দখলদার ইসরাইলের বিশাল এলাকাজুড়ে আবারও ভয়াবহ দাবানল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেগা প্রকল্পে মেগা-ধীরগতি বাস্তবতা না বুঝেই নকশা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিনাজপুরে বেগুন চাষে বাম্পার ফলন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)