স্ত্রীকে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কুড়িগ্রাম সংবাদদাতা:
ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রুবেল মিয়া উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।
পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত ২২ এপ্রিল সন্ধ্যায় রুবেল মিয়া স্ত্রী জেসমিন বেগমকে ফিরিয়ে আনতে শ^শুরবাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর তার স্ত্রী জেসমিন বেগম, শ্যালক মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করেন। শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুমুয়াবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নিহতের পরিবার ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)