ইলমে তাছাউফ
স্ট্রেস বা মানসিক চাপ কমাতে তাছাউফ চর্চা
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
স্ট্রেস থেকেই সকল রোগের সৃষ্টি। মন খারাপ তো সব খারাপ। ব্লাড প্রেসার, হার্ট, ডায়েবেটিকস এক এক ধরে দেহকে করে দেয় দুর্বল। স্বাভাবিকভাবে হ্রাস প্রায় কর্মক্ষমতা। দুনিয়ায় চলতে গেলে স্বাভাবিকভাবে মানুষ স্ট্রেসের মুখোমুখি হবেই, কিন্তু তা যদি সঠিকভাবে সামলানো যায়, তবে মানুষের জীবন-লক্ষ্য অবধারিতভাবে সংক্ষিপ্ত হয়ে আসবে।
স্ট্রেসের এই জটিল ম্যারপ্যাচ থেকে বাঁচতে অনেকেই মেডিটেশন বা ধ্যান করার পরামর্শ দেয়। বর্তমান শিক্ষিত সমাজে মেডিটেশন বহুল প্রচলিত। অনেকে ইয়োগা বা যোগব্যায়াম করতে বলেন।
আসলে মেডিটেশন বা যোগ ব্যায়াম যাই বলেন, এগুলো প্রায় সবগুলো এসেছে হিন্দু বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের থেকে। প্রাচীন হিন্দু বা বৌদ্ধ ঋষিরা যে পদ্ধতি অনুসরণ করতো সেগুলোই শিখিয়ে দেয়া হচ্ছে মুসলমানদের মধ্যে। অথচ হিন্দু-বৌদ্ধদের থেকে অনেক উন্নত ও কার্যকরী পদ্ধতি আছে মুসলমানদের মধ্যে।
স্ট্রেস কমানো বা মনকে প্রশান্ত রাখতে দ্বীন ইসলামে যে জ্ঞান আছে, তাকে বলা হয় তাছাউফ। যারা তাছাউফ শিক্ষা গ্রহণ করেন উনাদেরকে বলে ছুফী। এ সম্পর্কে পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক করা হয়েছে, “নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার যিকির দ্বারা অন্তর (ক্বলব) প্রশান্ত হয়।” (পবিত্র সূরা রা’দ শরীফ: আয়াত শরীফ ২৮)
মূলত তাছাউফ চর্চার জন্য প্রথমে প্রয়োজন একজন হক্ব শায়েখের কাছে বাইয়াত হওয়া। দ্বিতীয়ত, উনার ছোহবত মুবারকে নিয়মিত যাওয়া এবং উনার থেকে শিক্ষা নিয়ে নিয়মিত ক্বলবী যিকির করা, মুরাক্বাবা করা। এই পদ্ধতি হচ্ছে স্ট্রেস কমাতে পবিত্র দ্বীন ইসলাম সমর্থিত হালাল ও কার্যকরী পদ্ধতি। এই পদ্ধতিতে মহান আল্লাহ পাক উনার মা’রিফত মুহব্বত বৃদ্ধি হবে। অপরদিকে মেডিটেশন বা ইয়োগা হিন্দু ও বৌদ্ধদের থেকে আগত পদ্ধতি, যাতে কার্যকরী কোন সমাধান নেই।
তাই আসুন, স্ট্রেস বা মানসিক চাপ হ্রাসে মেডিটেশন বা ইয়োগা না করে তাছাউফ চর্চা শুরু করি।
-এস হাবীব
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)