স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি আবার ফিরলো ‘বড় কর্মকর্তার’ জন্য!
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঠাকুরগাঁও সংবাদদাতা:
স্টেশন থেকে ছেড়ে গেছে ট্রেন। প্রায় ৫ কিলোমিটার পথও পাড়ি দিয়েছে। তবে একজন উচ্চপদস্থ রেল কর্মকর্তাকে তোলার জন্য ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনটি আবার স্টেশনে এসেছে। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ ও বিশৃঙ্খলা।
গত সোমবার (৩ নভেম্বর) বিকাল ৪টা ২৬ মিনিটে পঞ্চগড় থেকে পার্বতীপুরগামী কাঞ্চন সেমি আন্তঃনগর ট্রেন স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর আচমকা পেছনের দিকে চলা শুরু করে। প্রায় পাঁচ কিলোমিটার যাওয়ার পর ট্রেনটি আবার মূল স্টেশনে ফিরে আসে, তখন যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য।
জানা গেছে, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম ট্রেনে উঠতে পারেননি। তাকে তুলতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনটি ফিরিয়ে আনা হয়।
ঠাকুরগাঁও রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিআরএম স্যার স্টেশন পরিদর্শনে এসেছিলেন এবং দিনাজপুর যাওয়ার কথা ছিল। লালমনিরহাট অফিস থেকে নির্দেশ আসার পর ট্রেনটি ফিরিয়ে আনা হয়।
অন্যদিকে ডিআরএম আবু হেনা মোস্তফা আলম জানান, তিনি স্টেশন পরিদর্শনের সময় অসুস্থবোধ করায় পরের ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি বলেন, আমাকে না জানিয়েই ট্রেন ছেড়ে যায়, আবার আমাকে না জানিয়েই সেটি ফিরিয়ে আনে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)