স্কুলে ৪ বছরের শিশুকে নির্যাতন, ব্যবস্থাপক কুমার বড়–য়া কারাগারে
, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’র প্লে-গ্রুপের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার হওয়া হিন্দু স্কুল ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল জুমুয়াবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এই আদেশ দেন।
এর আগে গত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে পবিত্র কুমারকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার প্রধান আসামি ও ওই স্কুলের প্রিন্সিপাল পবিত্র কুমারের স্ত্রী শারমিন জাহান এখনও পলাতক রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশু ফারয্ বিন আমানের (৪) মা গত ১১ জানুয়ারি তাকে শারমিন একাডেমিতে ভর্তি করান। গত ১৮ জানুয়ারি সকালে শিশুটিকে স্কুলে রেখে আসেন তার মা। দুপুর ১টার দিকে স্কুলে গিয়ে তিনি দেখেন, তার সন্তান প্রচ- ভীত-সন্ত্রস্ত হয়ে কাঁদছে। প্রিন্সিপাল শারমিন জাহান শিশুটির হাত চেপে ধরে আছে এবং তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া পাশে বসে আছে।
বাসায় নেওয়ার পর শিশুটি বারবার কান্না করে বলে, মা মিস আমাকে মেরেছে, আংকেল মারছে, আমি কিছু করি নাই, আমি তোমাদের বলে দিলে গলায় পাড়া দিবে এবং মুখ সেলাই করে দিবে। আমি স্কুলে যাবো না।
অভিযোগে আরও বলা হয়, পরে শিশুর বাবা-মা স্কুলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। সেখানে দেখা যায়, প্রিন্সিপাল শারমিন জাহান শিশুটিকে টেনে হিঁচড়ে অফিসে নিয়ে গিয়ে অনবরত মুখে ও গালে চড়-থাপ্পড় মারছে। নির্যাতনের একপর্যায়ে ব্যবস্থাপক পবিত্র কুমার শিশুটির মুখে স্ট্যাপলার ঢুকিয়ে দেয় এবং সোফার সঙ্গে চেপে ধরে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।
নির্যাতনের ফলে শিশুটির মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে এবং কানে কম শুনতে পাচ্ছে বলে জানিয়েছেন তার মা। পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় শিশুটির মা শারমিন ফেরদৌসী বাদী হয়ে গত ২২ জানুয়ারি পল্টন থানায় শিশু আইনে মামলা দায়ের করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও কমলো স্বর্ণের দাম
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি প্রস্তাব মালিক সমিতির
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র কল্পনাও করেনি ইরান এভাবে পাল্টা আঘাত করে চমকে দেবে
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি তেলবাহী জাহাজের জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ক্ষেপণাস্ত্র হামলাতেই শতশত বাড়ি-ঘর ধ্বংস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত হয়ে পড়ে থাকা দখলদারদের ট্যাংকগুলোকে সাধারণ কাজে ব্যবহার করছেন গাজাবাসী।
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা শরীফের ক্যালিগ্রাফি স্থাপন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












