সৌদি আরবে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবজুড়ে মুদি দোকান, কিয়স্ক ও সুপারমার্কেটে তামাকজাত পণ্যের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয়। গত সোমবার এক সরকারি নির্দেশনায় জানানো হয়, খাদ্য নিরাপত্তা বাড়ানো, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং ভোক্তা সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষিদ্ধ তালিকায় রয়েছে উৎপাদিত ও মোড়কজাত সব ধরনের তামাকপণ্য, যেমন সাধারণ ও ই-সিগারেট, শীশা ও এ জাতীয় অন্যান্য সামগ্রী। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির অনুমোদিত এসব পণ্য এখন থেকে মুদি দোকানে বিক্রি করা যাবে না। মুদি দোকান বলতে এখানে বোঝানো হয়েছে এমন প্রতিষ্ঠান যা মোড়কজাত খাদ্যসামগ্রী, পার্সোনাল কেয়ার পণ্য, জীবাণুনাশক ও প্লাস্টিক-পেপারজাত সামগ্রী বিক্রির অনুমোদনপ্রাপ্ত এবং যার ন্যূনতম আয়তন ২৪ বর্গমিটার।
কিয়স্ক সংজ্ঞায় বলা হয়েছে, এটি একটি ছোট, কখনও কখনও দেয়ালহীন স্ট্যান্ড-অ্যালোন কাঠামো, যা শহরের নান্দনিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ডিজাইন করা হয় এবং যেখানে মুদি পণ্য বিক্রি করা হয়।
এছাড়া যেসব জায়গায় তামাক পণ্য বিক্রির অনুমতি রয়েছে সেখানে এগুলো প্রদর্শন করা যাবে না। দোকানিকে এসব পণ্য ভেতরে রাখতে হবে। যাদের বয়স ১৮ হয়নি তারা তামাক পণ্য কিনতে পারবে না। দোকানি চাইলে বয়স যাচাই করতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)