‘সৌদির সঙ্গে শান্তি চাইলে অবশ্যই ফিলিস্তিনের স্বাধীনতার প্রসঙ্গ থাকতে হবে’
আর ইহসান ডেস্ক:
সৌদি আরব বলেছে, ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের যেকোনো সমাধানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র অন্তর্ভুক্ত করতে হবে যার রাজধানী হবে ‘পূর্ব জেরুজালেম’।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গত শনিবার রাতে জাতিসংঘসাধারণ পরিষদের অধিবেশনে এ কথা বলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে ‘নতুন মধ্যপ্রাচ্যের’ ধারণার ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে ফিলিস্তিনিদের ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু।
আমেরিকায় নেতানিয়াহু যে সাক্ষাৎকার দিয়েছে, তাতে সে এই ধরনের শান্তি চুক্তি সুরক্ষিত করার প্রচেষ্টার অংশ হিসাবে ফিলিস্তিনিদের ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
গত জুমুয়াবার নেতানিয়াহু বলেছে, যদি সে ছাড় দিতে রাজি হয়, তাহলে সে বিশ্বাস করে যে, তার কট্টর ডানপন্থী দলের সদস্যরাও তা অনুসরণ করবে। সিএনএন-এর ক্যাটলান কলিন্স নেতানিয়াহুকে জিজ্ঞেস করে, আপনি কি সৌদি আরবের সাথে এই চুক্তি সম্পন্ন করার জন্য আপনার জোটকে ভেঙে দিতে ইচ্ছুক?
জবাবে নেতানিয়াহু বলেছে, আমি মনে করি না যে এর (জোট ভাঙার) প্রয়োজন হবে।
ওই সাংবাদিক ফের প্রশ্ন করে, আপনি কি মনে করেন যে তারা এটির (ফিলিস্তিনকে ছাড় দেওয়া) সাথে যাবে? নেতানিয়াহু বলেছে, ‘আমি ছাড় দেই কিনা সেটিই বিষয়।’ উল্লেখ্য, এর আগে নেতানিয়াহুর জোটের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছে, ফিলিস্তিনকে কোনো ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।