সৌদিতে মসজিদে মিলল ১২০০ বছরের পুরনো স্থাপত্য নিদর্শন
, ২৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আশির, ১৩৯১ শামসী সন , ০৬ মার্চ, ২০২৪ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ঐতিহাসিক নগরী জেদ্দার ওসমান বিন আফফান মসজিদের ভেতর ১ হাজার ২০০ বছরের পুরোনো স্থাপত্য নিদর্শনের খোঁজ মিলেছে। জেদ্দায় বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন খুঁজে বের করার জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়। সেই প্রকল্পের অংশ হিসেবেই পুরোনো মসজিদটির প্রাচীন অংশ খুঁজে পাওয়া গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ বলছে, কার্যক্রমটি চালিয়েছে জেদ্দা ঐতিহাসিক বিভাগ প্রকল্প (জেএইচডিপি)। যার মাধ্যমে বেরিয়ে এসেছে মসজিদটির পুরোনো ইতিহাস। এছাড়া প্রকাশ পেয়েছে ঐতিহ্যগত স্থাপত্য শৈলী- যাতে রয়েছে খোলা এবং একটি আচ্ছাদিত নামাজের স্থান।
উল্লেখযোগ্য যে এই মসজিদটিতে ইতোপূর্বে বেশ কয়েকবার সংস্কার কাজও চালানো হয়েছে। সর্বশেষ সংস্কারটি হয়েছে বিশ শতকে। তবে এর আসল মিরহাব এবং স্থানিক ডিজাইনটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রতœতাত্ত্বিক খননের মাধ্যমে আরও খুঁজে বের করা হয়েছে কয়েকশ প্রতœবস্তু। যার মাধ্যমে প্রকাশ পেয়েছে মসজিদটির স্থায়িত্ব এবং কয়েক ধাপে নির্মাণের বিষয়টি।
এগুলোর মধ্যে অন্যতম হলো মাটির তৈরি টাইলস, প্লাস্টার এবং ঐতিহ্যবাহী টাইলস। যেগুলো মসজিদটির মেঝেতে ব্যবহার করা হয়েছিল। মসজিদটির নিচে পাওয়া গেছে প্রাচীন আমলের একটি পানির ট্যাংক, যা প্রায় ৮০০ বছরের পুরোনো। পানির সমস্যা সমাধানে জেদ্দার মানুষ কী ধরনের পন্থা অবলম্বন করতেন সেটিও বেরিয়ে এসেছে এই প্রতœতাত্ত্বিক খননের মাধ্যমে।
এছাড়া এর ভেতর চীনামাটির বাসন এবং পানির পাত্রও পাওয়া গেছে। যেগুলো কয়েকশ বছরের পুরোনো। এর মাধ্যমে ঐতিহাসিক বাণিজ্য পথ এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়টি ফুটে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)