সোলার জিওইঞ্জিনিয়ারিং: কিছু দেশের একতরফা ব্যবহারে বাড়তে পারে ঝুঁকি
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
সূর্যকে আড়াল করে পৃথিবীকে শীতল রাখা! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন প্রযুক্তি নিয়েই এখন আলোচনা চলছে। কৃত্রিমভাবে পৃথিবীর তাপমাত্রা কমানোর এই প্রযুক্তির নাম সোলার জিওইঞ্জিনিয়ারিং। আকাশে বিশেষ বিমান দিয়ে সালফার এরোসল ছড়িয়ে দেওয়া হয়। এই সুক্ষ¥ কণাগুলো সূর্যের আলোকে প্রতিফলিত করে মহাকাশে ফেরত পাঠায়। ফলে পৃথিবীর তাপমাত্রা কিছুটা কমে আসে।
সফটওয়্যার ডেভেলপাররা এই প্রযুক্তির বড় সমর্থক। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্পেও তাদের একটা অংশ অর্থ দিয়েছে। তাদের মতে, কার্বন নিঃসরণ কমানোর গতি খুবই ধীর। শুধু গাছ লাগানো বা বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করে পানিবায়ু পরিবর্তনের এই বড় সংকট ঠেকানো সম্ভব নয়। তাই, এই প্রযুক্তিকে তারা দেখছে এক ধরনের জরুরি ব্যবস্থা হিসেবে।
তবে কয়েকটি দেশের একতরফা ব্যবহারে ক্ষতিকর হয়ে উঠতে পারে এটি। প্রকৃতির স্বাভাবিক নিয়মে এভাবে হস্তক্ষেপ বড় ঝুঁকি তৈরি করছে, এমন অভিমত বিজ্ঞানীদের।
সালফার কণাগুলো ওজোন স্তরের ক্ষতি করছে। কৃত্রিমভাবে তাপমাত্রা কমানো হলে মৌসুমি বায়ুর গতিপথ বদলে যেতে পারে। ফলে দক্ষিণ এশিয়ায় কোথাও ভয়াবহ খরা, আবার কোথাও অস্বাভাবিক বন্যা দেখা দিতে পারে। বাংলাদেশের মতো দেশ, যারা হিমালয়ের বরফ গলা পানি এবং বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল, তাদের জন্য ঝুঁকিটা আরও বেশি।
দূর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মাহবুবা নাসরিন বলেছেন, জীববৈচিত্র হ্রাস পায়। বায়ু চলাচল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব যেহেতু কমাচ্ছে না, সেজন্য মেরিন লাইফ ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূর্যের আলোটা যে সরাসরি আসতো, সেটিকেও অনেক সময় প্রতিহত করছে।
সোলার জিওইঞ্জিনিয়ারিংয়ের এক ভয়াবহ দিক তুলে ধরে বিশেষজ্ঞরা বলছে, পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নতুন কোনো বিপদ ডেকে আনা, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে আসা ইসরায়েলি সন্ত্রাসী সেনাকে আটকের দাবি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আল আকসাকে ‘পর্যটন কেন্দ্র’ বানানোর ষড়যন্ত্র!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধ শেষ করতে চাইছে ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট-ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউক্রেনে রাশিয়ার তুমুল হামলায় নিহত ১১
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেউলিয়া হচ্ছে চীনা সোলার কোম্পানিগুলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের ট্যাংকগুলো এভাবেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)