সোনালি ব্যাগের খরচ কমানোর চেষ্টা করছি -পাটমন্ত্রী
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সোনালি ব্যাগের খরচ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন করেন।
সোনালি ব্যাগ নিয়ে অনেক আশা-আকাঙ্খা তৈরি হয়েছিল, চার-পাঁচ বছর হলেও সেটি মার্কেটে আসছে না। এই ব্যাগের ভবিষ্যৎ কী জানতে চাইলে তিনি বলেন, এটি যতদিন পর্যন্ত আমরা মার্কেটিং করতে না-পারব, ততদিন বাণিজ্যিকভাবে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো উৎপাদনে আগ্রহ দেখাবে না। এটির খরচ দরকষাকষির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। আমরা এখন খরচ কমিয়ে আনার চেষ্টা করছি।
তিনি বলেন, ব্যক্তিগত মালিকানাধীন মিলগুলোর সঙ্গেও আমরা আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা যখন প্লাস্টিক পণ্যের সঙ্গে খাপ-খাইয়ে মার্কেটিংয়ে দিতে পারব, তখন প্রাইভেট মিলগুলোও তা উৎপাদনে যেতে পারবে। কিন্তু আমরা খরচ কমিয়ে আনতে পারছি না।
সরকারি পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে গোলাম দস্তগীর গাজী বলেন, পাটকল নিয়ে যে অনীহা, সত্যিকার অর্থে সারা পৃথিবীতে প্লাস্টিকের যে ঊর্ধ্বগতি ছিলে, সে কারণেই। পাকিস্তান আমলে ও পরে বাংলাদেশে পাটের যে গতি ছিল, সেটা মøান হতে হতে আমরা এক সময়ে লোকসানের দিকে চলে এসেছি। প্লাস্টিকের কারণেই এটি হয়েছে।
তিনি বলেন, পাটপণ্যের গতি আবার বেড়েছে। এতে যে মিলগুলোতে আমরা লসে ছিলাম, তার পাশাপাশি প্রাইভেট মিলও চালু হয়েছে। ২০০টির মতো প্রাইভেট মিল তারা তাদের মতো করে চালু করেছে। আমাদের সরকারি মিলও চালু হয়েছিল। কিন্তু সরকারি মিলগুলো আমরা লাভজনক করতে পারিনি। কারণ আমাদের মেশিনগুলো পুরনো ছিল। কিন্তু প্রাইভেটগুলোতে নতুন নতুন মেশিন এনে তারা লাভবান হয়েছে। এতে পাটপণ্যে আবার ঊর্ধ্বগতি চলে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












