বুধবার

হিজরী
০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

সেচ সংকটে পুড়ছে বোরো ক্ষেত, ডিজেল না পেয়ে দিশাহারা কৃষক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, রাত ১:৩৩
মেহেরপুর সংবাদদাতা:
ডিজেল সংকটে স্থবির হয়ে পড়েছে বোরো সেচ কার্যক্রম। সরকারি সরবরাহ পর্যাপ্ত না থাকায় পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার তৈরি হয়েছে, যার সুযোগ নিয়ে খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিজেল। ভরা মৌসুমে সেচ বিঘিœত হওয়ায় ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। পরিস্থিতি সামাল দিতে কৃষি বিভাগ বিকল্প সেচ পদ্ধতির পরামর্শ দিলেও মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বেগ কাটছে না।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে মেহেরপুরের মাঠজুড়ে বোরো ধানের চারা বাড়ন্ত অবস্থায় রয়েছে, যা এখন পুরোটাই সেচ নির্ভর। তবে সময়মতো সেচ দেওয়া এখন কৃষকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডিজেলের অভাবে সেচ পাম্প চালাতে পারছেন না অনেক কৃষক। যারা পাচ্ছেন, তাদেরও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। তবুও প্রয়োজন অনুযায়ী ডিজেল মিলছে না বলে অভিযোগ তাদের।
সদর উপজেলার যাদবপুর গ্রামের কৃষক আহসানুল হক জানান, তার দেড় বিঘা জমিতে বোরো আবাদ রয়েছে। কিন্তু ডিজেলের অভাবে সময়মতো জমিতে পানি দিতে পারছেন না। তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনমতো ডিজেল পাই না। সময়মতো সেচ দিতে না পারলে ফলন কমে যাবে, বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
একই গ্রামের আরেক কৃষক হারুনুর রশিদ বলেন, পাম্পে তেল না পেয়ে বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে ডিজেল কিনতে হচ্ছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের পক্ষে চাষাবাদ চালানো কঠিন হয়ে পড়বে।
কৃষকদের অভিযোগ, সরকারি পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেকেই অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন। এতে সংকট আরও প্রকট হয়ে উঠছে। অন্যদিকে খোলা বাজারে তেলের দাম তুলনামূলক বেশি হওয়ায় চাষাবাদের ব্যয় বাড়ছে, যা শেষ পর্যন্ত খাদ্যের বাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, বোরো মৌসুমে সেচের ওপরই ধান উৎপাদন নির্ভর করে। এই সময়ে ডিজেল সংকট দীর্ঘস্থায়ী হলে শুধু মেহেরপুর নয়, দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তেলের সরবরাহ স্বাভাবিক করা, বাজারে নজরদারি বৃদ্ধি এবং কৃষকদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করা না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন চাষিরা। এতে শুধু কৃষক নয়, ভোক্তা পর্যায়েও এর প্রভাব পড়বে-বাড়তে পারে খাদ্যের দাম, তৈরি হতে পারে নতুন সংকট।
এ বিষয়ে মেহেরপুর নূর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, সংকটের আশঙ্কায় কৃষকরা প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন। যার কারণে সাময়িকভাবে তেলের ঘাটতি দেখা দিয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থ… ৩ ঘণ্টা আগে গোলাবর্ষণ-মিসাইল ছাড়া সেকেন্ডেই ধ্বংস পঞ্চাশের বেশি আকাশযান গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন অকার্যকর করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্র… ৩ ঘণ্টা আগে সীমান্তে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের… ৩ ঘণ্টা আগে ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের ৫০টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরি… ৩ ঘণ্টা আগে ৬০ জন শিয়া নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জন… ৩ ঘণ্টা আগে বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্র বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি দেশটির দিকে পাঠানো ইরানি ড্রোন… ৪ ঘণ্টা আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১৬ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৯ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৯ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৯ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৯ ঘণ্টা আগে