সেই ১২ ব্যাংকের হিসাব ছাড়াই খেলাপি ঋণ প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের ১২টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনিয়ম-দুর্নীতিতে বিপর্যস্ত ওই ব্যাংকগুলোয় এখন দেশী-বিদেশী অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা চলছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের ১২টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনিয়ম-দুর্নীতিতে বিপর্যস্ত ওই ব্যাংকগুলোয় এখন দেশী-বিদেশী অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা চলছে। এতে বের হয়ে আসছে হাজার হাজার কোটি টাকার বেনামি ঋণ। কিস্তি পরিশোধ বন্ধ হয়ে যাওয়ায় এরই মধ্যে অনেক ঋণই খেলাপির খাতায় উঠতে শুরু করেছে। তবে পর্ষদ পুনর্গঠিত হওয়া ব্যাংকগুলোর নতুন খেলাপি ছাড়াই গত ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা। ওই সময় পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ২০.২০ শতাংশই খেলাপির খাতায় উঠেছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়।
প্রতি ত্রৈমাসিকে ব্যাংক খাতে খেলাপি ঋণের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। গত ডিসেম্বর প্রান্তিকের খেলাপি ঋণের তথ্য প্রকাশ উপলক্ষে গতকাল কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংক খাতের খেলাপি ঋণ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দেখানো হয়েছিল ৯ শতাংশ। সেটি বেড়ে ২০২৪ সালের ডিসেম্বরে ২০ শতাংশ হয়েছে। আগামীতে খেলাপি ঋণ আরো ৯ শতাংশের বেশি বাড়বে বলেই আমার ধারণা।’ আগে ব্যাংক খাতে খেলাপি ঋণ কম দেখানো হতো বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯২ কোটি টাকা, যা ছিল ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ১২.৫৬ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্টের রায়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদপুরে বিশেষ অভিযান, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটকরা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)