সৃজনশীল চুরিবিদ্যার জনক ও সাগরেদ (২)
উল্লেখ্য, রবীন্দ্র ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পেয়েছিলো গীতাঞ্জলির জন্য নয়, বরং গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ 'ঙংড়হম ড়ভভবৎরহমং'-এর জন্য। সেই ইংরেজি অনুবাদের ভাব সম্পূর্ণ মিলে গিয়েছিল খ্রিস্টানদের বাইবেল ও তাদের ধর্মীয় সাধকদের রচনার সাথে। আবার বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে যে গান গাওয়া হয়, সেটার সুর নেয়া হয় গগন হরকরা নামক এক ব্যক্তির ‘আমি কোথায় পাব তারে’ গানের সুর থেকে।
এতো গেলো রবীন্দ্রর চুরির কথা। এবার আসি জাফর ইকবালের কথায়। বিদেশী লেখকদের বই বা উপন্যাস থেকে ভাব চুরি করা জাফর ইকবালের নিয়মিত স্বভাব। এমনকি অনেক বিদেশী মুভি ও সিরিয়াল থেকেও ভাব চুরি করে বই লিখে টাকা কামাই করে এই জাফর ইকবাল। অনেক ক্ষেত্রে শুধু ভাব নয়, বরং ডাইরেক্ট অনুবাদ করে নিজের নামে চালিয়ে দেয় সে। যেমন- জাফর ইকবালের ‘ট্রাইটন একটি গ্রহের নাম’ (১৯৮৮) বইটি ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত অ্যালিয়েন ছবির কাহিনি থেকে নকল, অবনীল (২০০৪) বইটি চলচ্চিত্র পিচ ব্ল্যাকের (২০০০) ছায়া অবলম্বনে লেখা। তার লেখা নিতু আর তার বন্ধুরা (১৯৯৯) রোল্ড ডাহলের ম্যাটিল্ডা (১৯৮৮) উপন্যাস থেকে নেয়া। এছাড়া মেকু কাহিনী'র (২০০০) কাঠামো বেবি'জ ডে আউট (১৯৯৪) অনুসরণে তৈরি। মূল লেখক জন হিউজেস। ডেভ পেলজারের আত্মজৈবনিক গ্রন্থ আ চাইল্ড কলড "ইট" (১৯৯৫) অবলম্বনে লেখা আমি তপু (২০০৫)।
শুধু গল্প-উপন্যাসে নয়, জাফর ইকবালকে বাচ্চাদের যে পাঠ্যবই লিখতে দেয়া হয়, সেখানেও সে নকলের আশ্রয় নেয়, এবং পরবর্তীতে ধরা পরে দায় স্বীকার করে ক্ষমা চায়। সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের একটি অংশ ন্যাশনাল জিওগ্রাফিক এডুকেশনাল সাইট থেকে রেফারেন্স ছাড়াই হুবহু অনুবাদ বলে চালিয়ে দেয়া হয়। (দৈনিক প্রথম আলো, ১৭ জানুয়ারী, ২০২৩)
সমস্যা হচ্ছে, জাফর ইকবালের মত চোরদেরকে আমাদের শিক্ষা কারিকুলামের উপদেষ্টা ও লেখক সম্পাদক বানানো হয়েছে। এবং এই চোররা একবার সৃজনশীল পদ্ধতির নামে ১৫ বছর আমাদের বাচ্চাদের গিনিপিগ বানিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে, এখন আবার নতুন কারিকুলাম বানিয়ে বাচ্চাদের নিয়ে নতুন খেলা শুরু করছে। মহান আল্লাহ পাক আমাদের বাচ্চাদের শিক্ষাব্যবস্থাকে এই সব চোর-চ্যাচ্ছরদের থেকে হেফাজত করুন। আমিন!
-শেখ মুহম্মদ রাফসানযানি।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।