সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সুষ্ঠু ভোট করতে ইসিকে সহায়তা দিতে প্রস্তুত আমলারা

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, রাত ২:১৫
সুষ্ঠু ভোট করতে ইসিকে সহায়তা দিতে প্রস্তুত আমলারা
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন আমলারা। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে আমলারা এ আশ্বাস দেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক বা উপযুক্ত কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, অর্থ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি ও মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব এবং বিভিন্ন বিভাগের প্রধানসহ ২৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম বলেন, ‘সবাই আগে থেকেই অবগত রয়েছেন নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচন সংবিধানের যে সময়সীমা আছে, সেই সময়ে আয়োজনে বদ্ধ পরিকর। তাই এই নির্বাচনের সঙ্গে যারা সম্পৃক্ত বিভিন্ন দপ্তর, বিভাগ ও মন্ত্রণালয়; এদের প্রধানদের নিয়ে পর্যায়ক্রমে আমরা সভা করছি।’
ইসি সচিব বলেন, ‘গত পরশুদিন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে মিটিং করেছি। আজকে সিভিল জনপ্রশাসনের সিনিয়র সচিব, মহাপরিচালক, দপ্তর প্রধান ও প্রধান প্রকৌশলীদের সঙ্গে সভা করেছি।’
জাহাংগীর আলম বলেন, ‘বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করা। এ জন্য স্ব স্ব মন্ত্রণালয় ও বিভাগের যা কিছু করণীয় রয়েছে তা অবহিত করা হয়। নতুন যে বিধি-বিধান রয়েছে তার আলোকে কী করণীয় তা তাদের জানিয়ে দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আজকের সভায় জনপ্রশাসন ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবসহ বিভিন্ন দপ্তরের ২৯ জন কর্মকর্তা তাদের বক্তব্য দিয়েছেন। নির্বাচনে যা যা করণীয় তারা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন করবেন বলে কমিশনকে আশ্বস্ত করেছেন। নির্বাচন কমিশনও তাদের কিছু নির্দেশনা দিয়েছে। যাতে করে নির্বাচন পিসফুলি সুন্দরভাবে আয়োজন হয়।’
ইসি সচিব বলেন, ‘স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, নৌ পরিবহন, সড়ক ও মহাসড়ক বিভাগ, মাধ্যমিক শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যার যেটুকু করণীয় সেই বিষয়টুকু স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যাতে করে নির্বাচনের সময় কোথাও কোনো সমস্যার সৃষ্টি না হয়। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিশন তাদের বক্তব্যও ধৈর্য সহকারে শুনেছে। নির্বাচন কমিশন যে সহায়তা প্রত্যাশা করে, তারা তাদের সেই সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।’
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। আমরা কিছু গাইড দেখিয়েছিলাম, সেই আলোকে আলোচনা হয়েছে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘আইন যে সংশোধন হয়েছে- নমিনেশন জমা দেওয়ার সর্বশেষ যে তারিখ আছে ওই দিনের আগের দিন পর্যন্ত যারা ঋণখেলাপি তারা টাকা পয়সা জমা দেবেন। মনোনয়নপত্র বাছাইয়ের সময় তারা যাতে রিটার্নিং অফিসারের কাছে হালনাগাদ তথ্য জমা দিতে পারেন।’
রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপের বিষয়ে সচিব বলেন, ‘আমি আপনাদের বিনীতভাবে জানাতে চাই, ইসি সংলাপের আয়োজন করেননি। তবে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই পার্টি থেকে দুই জন করে মনোনীত ব্যক্তিকে চিঠি দেওয়া হয়েছে। সভাপতি অথবা সাধারণ সম্পাদক অথবা তাদের মনোনীত দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশন যে সব আয়োজন করছে, সেই বিষয়ে অবহিতকরণ করা হবে।’
৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্য বিএনপিও আছে। কিন্তু বর্তমানে রাজনৈতিক যে প্রেক্ষাপট, বিএনপি নেতাদের কেউ পলাতক কেউ জেলে। বিএনপি যদি বলে তাদের কোনো প্রতিনিধিও নাই। তাহলে কী করা হবে? বিএনপি যদি সময় চায় তখন কী করবেন? এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘নো কমেন্ট’।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১৫ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১৫ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১৫ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১৫ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১৫ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১৫ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১৫ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১৫ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১৫ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১৫ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১৫ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১৭ ঘণ্টা আগে