সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ আশির, ১৩৯৩ শামসী সন , ১৯ মার্চ, ২০২৬ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সে সময়ের রমাদ্বান শরীফে ইলদিজ প্রাসাদের ইফতার আয়োজনের কথা প্রায় তিন মহাদেশ পেরিয়ে গিয়েছিল। দীর্ঘ এগারো মাস লোকমুখে লেগেই থাকতো ইলদিজে আয়োজিত সুলতান হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার রমাদ্বান শরীফ মাস উপলক্ষে জমজমাট আয়োজনের কথা।
কত আনন্দে মাসজুড়ে লোকেরা রাজপ্রাসাদে সমাগম হতো! রজবুল হারাম শরীফ মাস পেরোতেই শা’বান শরীফের ঘ্রাণে রমাদ্বান শরীফ ভেসে আসতো। যেন রমাদ্বান নামক একটি বিশেষ চাঁদ ধীরে ধীরে আকাশে গম্বুজের ছাদ এঁকে ফেলতো।
প্রাসাদকর্মীরা সারাবছর অধীর আগ্রহে রমাদ্বান শরীফের জন্য অপেক্ষা করতো। সুলতান হামিদ রহমতুল্লাহি আলাইহি তিনি রাজ্যের সাধারণ প্রজাদের সাথে প্রায়ই ইফতারের কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। রাজ্যের গণ্যমান্য আলিম-উলামা, কবি-সাহিত্যিক ছাড়াও উপস্থিত থাকতেন সমাজের সাধারণ মানুষ। কখনো কখনো সাধারণ মানুষের এতটাই সমাগম হতো যে, প্রাসাদের বাগান থেকে শুরু করে বেলকনি পর্যন্ত বিন্দুমাত্র জায়গা পাওয়া যেত না।
এমন অবস্থায় পাশাগণ (উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ) ও প্রাসাদের কর্মচারীরা সুলতানকে নিরাপত্তার খাতিরে এসব আয়োজনে যেতে নিষেধ করতো। সুলতান তখন এরুপ পরামর্শ শুনে স্তব্ধ হয়ে যেতেন। অবাক চোখে তাকিয়ে থাকতেন। কিছু সময় পর বলতেন, ‘যদি আমি রাজ্যের সাধারণ মানুষের সমাগমে পৌঁছাতেই না পারি। আমি তবে নিশ্চয়ই ব্যর্থ সুলতান!’
ইলদিজে রমাদ্বান শরীফ মাসে ইফতারের আয়োজনে সমস্ত ইস্তাম্বুল ঝকঝক করতো। এসব আয়োজনে কখনো কখনো সুলতানের ইউরোপের বিধর্মী রাষ্ট্র ফ্রান্স, অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও রাশিয়ার রাষ্ট্রদূতরা দাওয়াত পেতো। সুলতান তাদেরকে ইফতারে দাওয়াত করতেন মুসলিম ভ্রাতৃত্ববোধ এবং ইসলামী জৌলুস দেখানোর জন্য।
এ ছাড়া সুলতান ইফতার আয়োজনের পরপরই ‘তোহফা’ নামক একটি পর্বের আয়োজন করতেন। সেখানে আয়োজনে উপস্থিত জনসভা থেকে ভাগ্যবানদের রাষ্ট্রীয় সীলসহ সোনা, রূপা ও নগদ অর্থ দিতেন। সাধারণত রমাদ্বান শরীফে এসব আয়োজন রাজ্যের কোষাগার থেকে খরচ হতো। উল্লেখ্য যে, সুলতান হামিদ রহমতুল্লাহি আলাইহি তিনি সর্বদা খরচের বিষয়ে সতর্ক সংকেত দিলেও পবিত্র মাহে রমাদ্বান শরীফের ইফতার আয়োজনে কখনো সংকেত দিতেন না। খরচের মাত্রা আরও বাড়িয়ে দিতেন।
এসব দ্বীনী ও ঈমানী আয়োজন দিন দিন এতটাই বিস্তৃত লাভ করছিল যে ‘সেরেনজে বে’ সুলতানের আদেশে ইলদিজ প্রাসাদের বাগানের সাথে ‘বেসিকতাস’ মহল্লাকে পবিত্র রমাদ্বান শরীফ মাস উপলক্ষে সংযুক্ত করে দেন। তখন থেকেই সাধারণ মানুষ ইলদিজ প্রাসাদের উন্মুক্ত প্রাঙ্গণে প্রবেশ করতে শুরু করে। ইফতার থেকে শুরু করে তারাবীহ নামায পর্যন্ত এসব আয়োজন চলতে থাকে। হাজার হাজার মানুষ ইলদিজ প্রাসাদে এসে তৃপ্তিসহকারে ইফতার করে প্রাসাদ থেকে বের হতো।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (১০)
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের জন্য প্রাণীর ছবি মূর্তির অপবিত্রতা থেকে এবং বোবা শয়তান হওয়া থেকে বেঁচে থাকা একান্ত জরুরী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (১ম পর্ব)
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (৯)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (৬)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: ইসলামী শরীয়তসম্মত কিছু মাসয়ালা-মাসায়িল
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












