‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ নিয়ে বিতর্ক
বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারক (বিচারক) নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ছিল দীর্ঘদিনের। মূলত বিচারক নিয়োগে রাজনৈতিক বিবেচনা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতেই এই দাবি ছিল সর্বত্র। সে দাবি পূরণের লক্ষ্য নিয়ে ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার। তবে অধ্যাদেশ জারির পর এটি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
অধ্যাদেশটির চারটি ধারা সংশোধনের পদক্ষেপ চেয়ে ইতোমধ্যে সরকার সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী আজমল হোসেন।
নোটিশ পাঠানোর বিষয়ে আইনজীবী আজমল হোসেন বলেন, অধ্যাদেশ অনুসারে বিচারক বাছাইপূর্বক সুপারিশের জন্য একটি কাউন্সিল থাকবে- যেখানে প্রধান বিচারক, আপিল বিভাগের প্রবীণতম বিচারক, হাইকোর্ট বিভাগ থেকে দুই ভাগে দু’জন বিচারক থাকবেন। আর রেজিস্ট্রার জেনারেলকে করা হয়েছে সদস্য সচিব। সেখানে স্বার্থের সংঘাত রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কোনও প্রতিনিধিত্ব নেই। এছাড়া বয়স নির্ধারণ করা হয়েছে ৪৫ বছর। এতে অনেক যোগ্য লোক বঞ্চিত হবেন। তাই তিন দিনের মধ্যে অধ্যাদেশটি সংশোধন চেয়ে আইনি নোটিশ প্রেরণ করেছি। এ বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ না নিয়ে আদালতের শরণাপন্ন হবো।’
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বিচারক নিয়োগের অধ্যাদেশটিকে বৈষম্যমূলক বলে দাবি করেছেন।
ব্যারিস্টার খোকন বলেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জারি করা অধ্যাদেশটি দেখেছি। অধ্যাদেশে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারকর নেতৃত্বে সাত সদস্যের এই কাউন্সিল যাচাই-বাছাই করে বিচারক নিয়োগের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানোর বিধান রাখা হয়েছে। কিন্তু কোনও আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি। অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। কোনও আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি। তাই এই অধ্যাদেশ আইনজীবী সমাজকে হতাশ করেছে। এটা বৈষম্যমূলক। আমি এই অধ্যাদেশ সংশোধনের দাবি জানাচ্ছি।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।