সুদানে ১ কোটি ৪০ লাখ শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন : ইউনিসেফ
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
সুদানের ১ কোটি ৪০ লাখ শিশুর জন্য ‘জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা’ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। গত জুমুয়াবার সংস্থাটি বলেছে, দেশটিতে গত এপ্রিল থেকে শুরু হওয়া অভ্যন্তরীণ সংঘাতের কারণে খাদ্যসংকট দিন দিন তীব্র হচ্ছে।
ইউনিসেফের উপনির্বাহী পরিচালক টেড শাবান এক সংবাদ সম্মেলনে বলেছে, সুদানে ১৭ লাখের বেশি শিশু ঘর ছাড়তে বাধ্য হয়েছে। ফলে তাদের ক্ষুধা, রোগ, সহিংসতার মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নতুন এ সংকটের আগেই বাস্তুচ্যুত হয়েছে ১৯ লাখ শিশু।
টেড শাবান আরও বলেছে, সুদানে ৫ বছরের কম বয়সী ৩০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে তীব্র অপুষ্টি আর মৃত্যুর ঝুঁকিতে আছে সাত লাখ শিশু। এক বছরের কম বয়সী ১৭ লাখ শিশু গুরুত্বপূর্ণ টিকা না পাওয়ার ঝুঁকিতে আছে। এর মধ্য দিয়ে রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
ক্ষমতা দখলের দ্বন্দ্ব থেকে গত ১৫ এপ্রিল সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।
ইউনিসেফের তথ্যানুযায়ী, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সুদানে সংঘাত শুরুর পর কমপক্ষে ৪৩৫ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ২৫ জনের বেশি।
এর আগে ৩ আগস্ট জাতিসংঘ বলেছে, সুদানে দুই কোটির বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)