টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, জারি ‘লাল সতর্কতা’
, ২২ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৮ জুলাই, ২০২৬ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই।
গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় লাল সতর্কতা (‘রেড অ্যালার্ট’) জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। নগর কর্তৃপক্ষও জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার মুম্বাই ও আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। এ কারণে শহরে সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। কয়েকটি স্থানে বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটার ছাড়িয়েছে।
এর আগে গত শনিবার মাত্র ১২ ঘণ্টার ভারী বর্ষণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে নিচু এলাকা প্লাবিত হয়, কোথাও ভূমিধস, কোথাও গাছ উপড়ে পড়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগও ব্যাহত হয়।
শুধু মুম্বাই নয়, টানা বৃষ্টিতে থানে, পালঘর, নবি মুম্বাই ও পুনেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসের কারণে সড়ক বন্ধ হয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত -ইউনিসেফ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু

দাবানলে পুড়ছে দক্ষিণ ফ্রান্স, ১২ হাজার মানুষকে সরিয়ে নেয়ার দাবি

আকস্মিক বন্যার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের ৬ কোটি মানুষ

ইসরাইলী সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ব্রিটিশ এমপিদের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত -ইউনিসেফ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দাবানলে পুড়ছে দক্ষিণ ফ্রান্স, ১২ হাজার মানুষকে সরিয়ে নেয়ার দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, জারি ‘লাল সতর্কতা’
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আকস্মিক বন্যার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের ৬ কোটি মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)