সীমান্ত থেকে সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফেনী সংবাদদাতা:
ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ৯টার দিকে ২১৭৪ নং সীমান্ত পিলার সংলগ্ন নম্বর পিলার সংলগ্ন বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়।
স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম গ্রাম থেকে তরকারি কিনে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।
পরবর্তীতে প্রায় ৭ ঘন্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এসময় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।