সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, কড়া প্রতিবাদ বিজিবির
দিনাজপুর সংবাদদাতা:
বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় হানাদার বাহিনী (বিএসএফ)। বেড়া নির্মাণের প্রতিবাদ জানিয়ে সীমান্ত থেকে বেড়া সরানোর কথা জানিয়েছে বিজিবি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মধ্যরাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিরামপুর সীমান্তের ২৯১ মেইন পিলার ২৯ নম্বর সাব পিলার এলাকা থেকে ১০ গজ দূরে বিএসএফ বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে।
উপজেলার কাটলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য বলেন, সীমান্তের খেয়ারমাহমুদপুর গ্রামে রাতের অন্ধকারে বিএসএফ সদস্যরা আমাদের জমিতে বেড়া দিয়েছে বলে শুনেছি। সারা রাত ধরে সীমান্তে তারা বেড়া দিলো কিন্তু তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি। আজকে এই গ্রামে বেড়া দিয়েছে কালকে আরেক গ্রামে দেবে। সেই বেড়া যেন দ্রুত সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় সেই ব্যবস্থা যেন বিজিবি করে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা বলেন, সীমান্তের ভারতীয় অংশের কৃষকরা তাদের জমির ধান রক্ষায় রাতের আঁধারে বাঁশের বেড়া নির্মাণ করেছে। এটি উঠিয়ে ফেলার ব্যবস্থা করছি, সেই প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে আমার কথা হয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।