সীমান্তে বিএসএফের বেপরোয়া ‘পুশব্যাক’: চরম সংকটে শত শত মুসলিম পরিবার
আল ইহসান ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ থেকে কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া ছাড়াই বাঙালি মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতের এই অমানবিক পদক্ষেপের ফলে বহু পরিবার এখন দুই দেশের ‘শূন্য রেখা’য় আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুন থেকে এখন পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অন্তত ২১ বার পুশব্যাকের চেষ্টা চালিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত সতর্কতার সাথে এসব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
বিজিবির তথ্যমতে, গত দুই সপ্তাহে শিশুসহ দুই শতাধিক মানুষকে বাংলাদেশের সীমান্ত জেলাগুলোতে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর আগে, ২০২৫ সালের মে থেকে জুন মাসের মধ্যে প্রায় ১৫০০ মানুষকে একইভাবে পুশব্যাক করা হয়েছিল।
পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কুভেন্দু গত মার্চে ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানদের ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ (শনাক্ত করো, মুছে ফেলো এবং বহিষ্কার করো) নীতি বাস্তবায়নের ঘোষণা দেয়।
তার দাবি, এই নীতির আওতায় ইতোমধ্যে প্রায় ৫ হাজার জনকে ফেরত পাঠানো হয়েছে এবং শত শত মানুষকে আটক কেন্দ্রে রাখা হয়েছে।
এই অভিযানে মূলত মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা ধর্মীয় বৈষম্যকে আরও উসকে দিচ্ছে।
এই পুশব্যাক ইস্যু নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ভারতকে এক ডজনেরও বেশি চিঠি পাঠিয়ে এই ‘পুশ-ইন’ বন্ধের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যথাযথ নাগরিকত্ব যাচাই ছাড়া কাউকে গ্রহণ করা হবে না।
এদিকে, হাকিমপুরসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে আটকা পড়া পরিবারগুলো তীব্র গরম এবং খাবার ও পানির অভাবে ধুঁকছে। এদের মধ্যে অনেকেই দীর্ঘ কয়েক দশক ধরে ভারতে বসবাস করছিলেন এবং সেখানে তাদের কর্মসংস্থান ছিল। হঠাৎ এই অভিযানে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।