সীমান্তে বাংলাদেশিদের হেনস্তার অভিযোগে ২ ভারতীয় দালাল গ্রেপ্তার
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভারতীয় সীমান্তের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি পর্যটকদের হেনস্তা ও হয়রানির অভিযোগে দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানা পুলিশ। বাংলাদেশিদের কাছ থেকে জোর করে কম দামে মুদ্রা বিনিময়, অতিরিক্ত গাড়িভাড়া আদায় ও পাসপোর্ট আটকে রাখাসহ নানা হয়রানি করতেন তারা। এ ঘটনায় মঙ্গলবার পেট্রাপোল ইমিগ্রেশন এর প্যাসেঞ্জার দু'নম্বর টার্মিনাল এর কাছে অভিযান চালিয়ে ইব্রাহিম বিশ্বাস ওরফে মুন্না এবং আলমগীর মন্ডল নামে দুই স্থানীয় ব্যক্তি কে গ্রেফতার করে পুলিশ।
কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে ল্যান্ড পোর্ট থেকে বের হওয়ার পরপরই শুরু হয় দালালদের দৌরাত্ম্য, এমন অভিযোগ বাংলাদেশি পর্যটকদের।
জোর করে কম দামে মুদ্রা বিনিময়ে বাধ্য করা, অতিরিক্ত গাড়িভাড়া দাবি, পাসপোর্ট কেড়ে নেয়া থেকে শুরু করে শারীরিক হেনস্তার অভিযোগও রয়েছে। বাংলাদেশি পর্যটকদের অভিযোগ, পেট্রাপোল বন্দরকেন্দ্রিক এসব হয়রানি নতুন নয়; প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের।
অভিযোগ রয়েছে, এসব ঘটনায় পেট্রাপোল থানায় পর্যটকদের পক্ষ থেকে একের পর এক অভিযোগ জমা পড়লেও কার্যকর ব্যবস্থা নেয়া হয় না। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগেই বন্দরের আশপাশে দালালদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
বাংলাদেশি পর্যটকদের অভিযোগ, সীমান্ত পার হওয়ার পরপরই দালালদের চাপ ও হয়রানির কারণে তাদের ভ্রমণের শুরুতেই তৈরি হচ্ছে ভোগান্তি ও নিরাপত্তাহীনতা।
তবে পর্যটকদের হেনস্থার একাধিক অভিযোগ সম্প্রতি সরাসরি সচিবালয় হয়ে পৌঁছায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের দপ্তরে। এরপরে সক্রিয় হয়েছে পেট্রাপোল থানার পুলিশ। সীমান্তে বাংলাদেশিদের হয়রানি করার অভিযোগে ভারতীয় দালাল কে হাতেনাতে গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিশ।
মঙ্গলবার পেট্রাপোল ইমিগ্রেশন এর প্যাসেঞ্জার দু'নম্বর টার্মিনাল এর কাছে অভিযান চালিয়ে ইব্রাহিম বিশ্বাস ওরফে মুন্না এবং আলমগীর মন্ডল নামে দুই স্থানীয় ব্যক্তি কে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে মানি এক্সচেঞ্জ করে এমন বিভিন্ন কাউন্টারের সামনে ঘোরাফেরা করতো এই দুই ব্যক্তি । বাংলাদেশী যাত্রীদের কখনো জোর করে কখনো ভুল বুঝিয়ে মুদ্রা বিনিময় করতে বাধ্য করত এই দুইজন।
অভিযোগ ব্যাংক নির্ধারিত বিনিময় বা স্বাভাবিক বিনিময় হারের পরিবর্তে ইচ্ছামত বিনিময় মূল্য চাপিয়ে দিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতো অভিযুক্তরা। এমনকি বিভিন্নভাবে ভয় দেখানো এবং বিভ্রান্ত করারও অভিযোগ উঠেছে এই দুই ব্যক্তির নামে। কখনো কখনো পুলিশের নাম ব্যবহার করেও বাংলাদেশী পর্যটকদের থেকে অভিযুক্তরা অর্থ আদায় করত। এমনই অভিযোগ সামনে এসেছে । গ্রেপ্তারকৃতদের বুধবার বনগাঁ আদালতে তোলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)