৭৩ মুসলিম পরিবারের বাড়ি ভাঙা ‘অবৈধ’
অভিযোগ অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর গোয়ালপাড়া জেলা প্রশাসন ৭৩টি পরিবারের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়। তার মাত্র দু’দিন আগে (৫ সেপ্টেম্বর) সার্কেল অফিসারের পক্ষ থেকে বাসিন্দাদের নোটিশ দেয়া হয়েছিল। ওই নোটিশে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে কৃষিজমিতে তৈরি করা বাড়ি সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রশাসনের ওই নোটিশে আসাম ভূমি ও রাজস্ব সংক্রান্ত ১৮৮৬ সালের বিধান এবং ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের উল্লেখ করা হয়েছিল। তবে এই নোটিশকে চ্যালেঞ্জ করে ২১ জন বাসিন্দা হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের অভিযোগ, প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা নিজেদের বক্তব্য জানানোর পর্যাপ্ত সুযোগ তাদের দেয়া হয়নি।
মামলার শুনানিতে আদালত ২০১৫ সালের আসাম ভূমি পুনঃশ্রেণীকরণ ও হস্তান্তর আইনের কথাও উল্লেখ করেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্দিষ্ট শর্তসাপেক্ষে কোনো ব্যক্তি নিজের এক বিঘা পর্যন্ত কৃষিজমি দুই তলা পর্যন্ত বাড়ি নির্মাণে ব্যবহার করলে আলাদা অনুমতির প্রয়োজন নেই।
এ ছাড়াও আদালত প্রশ্ন তোলেন— এত অল্প সময়ের নোটিশ দিয়ে এবং বাসিন্দাদের বক্তব্য শোনার সুযোগ না দিয়েই কীভাবে এত বড় ধরনের উচ্ছেদ বা ধ্বংসের পদক্ষেপ নেয়া হলো? সেই সঙ্গে প্রশাসনের কাছে আদালত জানতে চেয়েছে, ঠিক কী ধরনের ‘আসন্ন বিপদ’ তৈরি হয়েছিল, যার কারণে বাড়িগুলো দ্রুত ভেঙে ফেলা অপরিহার্য হয়ে পড়েছিল।
গত ১১ সেপ্টেম্বরের আদেশে আদালত আরও পর্যবেক্ষণ করে যে, প্রশাসনের পেশ করা নথি থেকে আপাতদৃষ্টিতে এমন কোনো আসন্ন বিপদের পরিস্থিতি স্পষ্ট হচ্ছে না। সেই কারণে আদালত ইঙ্গিত দিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।
আসাম ভূমি ও রাজস্ব সংক্রান্ত ১৮৮৬ সালের বিধান এবং ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনে প্রসঙ্গ তুলে আদালত জানায়, সরকারের নেওয়া পদক্ষেপগুলি প্রথম নজরে অবৈধ এবং অননুমোদিত বলে মনে হচ্ছে। বাসিন্দাদের বক্তব্য জানানোর সুযোগ না দেওয়ায় স্বাভাবিক ন্যায়বিচারের নীতিও লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে আদালত।
আদালতের আরও প্রশ্ন, কোনো ব্যক্তিগত জমিতে এত কঠোর ক্ষমতা প্রয়োগের মতো এমন কী জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল? নোটিশগুলোতেও কোনো আসন্ন বিপদের স্পষ্ট উল্লেখ ছিল না বলেও আদালত জানায়। ফলে বাড়িগুলো ভেঙে ফেলার পিছনে ঠিক কী ধরনের আসন্ন বিপদ ছিল, তা ব্যাখ্যা করে প্রশাসনকে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১১ সেপ্টেম্বরের আদেশে আদালত জানায়, প্রশাসনের পক্ষ থেকে পেশ করা নথি ও নির্দেশাবলী পর্যালোচনা করে এমন কোনো আসন্ন বিপদের পরিস্থিতি চোখে পড়েনি, যার কারণে এই ধরনের ধ্বংস অভিযান চালানো জরুরি ছিল।
আদালতের পর্যবেক্ষণ, একনজরে দেখলে মনে হচ্ছে, বাড়িঘর ভাঙার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ক্ষমতা ব্যবহার করা হয়ে থাকতে পারে।
প্রসঙ্গত, ২০১৬ সালে আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি অভিযান বাংলাভাষী মুসলিম অধ্যুষিত এলাকায় হওয়ার বিষয়টিও সামনে এসেছে। এসব নির্দেশনা অনুসরণ করা উচিত ছিল কিনা এবং ৭৩টি পরিবারের বাড়ি ভাঙার ক্ষেত্রে সেই প্রক্রিয়া আদৌ মানা হয়েছিল কিনা— পরবর্তী শুনানিতে তারই উত্তর খুঁজবে আদালত।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।