সম্পাদকীয়-১
সীমান্তে এক বছরে ১২৪ ভারতীয় ও মিয়ানমারের ৭৩৬৮ নাগরিক আটক লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে। অথচ অচ্ছুৎ নায়িকা-গায়িকার বর্জনীয় খবরে গণমাধ্যমে ভরপুর থাকে গণমাধ্যমে বিজিবির প্রসঙ্গ আরো অনেক বেশি আনা দরকার
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
(১)
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ভৌগোলিক অখ-তা ও সার্বভৌমত্ব অক্ষুণœ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী-শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তারা কেবলই সীমান্তের বাহিনী নয়। কাজের পরিধি বিস্তর। বাহিনীটি পথচলায় শুধু ইতিহাস নয়, গর্বেরও। সীমান্ত নিরাপত্তা ও জাতীয় আস্থার প্রতীক হিসেবে ৩৬৫ দিনের প্রতিটি ঘণ্টা তাদের কাজ করতে হয়।
(২)
২০২৫ সালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
গত পরশু বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান। তার দেয়া তথ্যে আরো জানা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিকস, ইমিটেশন গহনা, আতশবাজি, চিনি, চা পাতা, পেঁয়াজ, রসুন, জিরা, কাঠ, পাথর, কয়লা, সার, বিভিন্ন প্রকার বীজ, জ্বালানি তেল, মোবাইল ফোন ও মোবাইল ডিসপ্লে। এছাড়া জব্দ করা হয় ১২ হাজারের বেশি গরু-মহিষ এবং ১ হাজার ৭০৮টি বিভিন্ন প্রকার যানবাহন। একই সময়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১০টি রাইফেল, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ৭৯টি হাত বোমা, ১৭৮টি ককটেল, মর্টার শেল, মাইনসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক।
মাদকদ্রব্য উদ্ধারের ক্ষেত্রেও ২০২৫ সাল ছিল বিজিবির জন্য উল্লেখযোগ্য। এসময় ১ কোটি ৪৭ লাখের বেশি ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, কোকেন, এলএসডি, নেশাজাতীয় ইনজেকশন ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
এছাড়া মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়। একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
(৩)
রোদ-বৃষ্টি-ঝড়েও দুর্গম সীমান্ত এলাকায় দিনরাত টহল দেওয়া এবং বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়ে অভ্যস্ত তারা। সাম্প্রতিক সময়ে বাহিনীটির কিছু কর্মকা- তাদের নিজস্ব খাতাপত্রেই পড়ে আছে। গুরুত্বপূর্ণ ঘটনা, সংবাদ বা খবরের তালিকায় আসেনি।
(৪)
বিজিবির উপস্থিতির ফলে সীমান্তঘেঁষা এসব প্রাকৃতিক সৌন্দর্যম-িত স্পট এখনো পর্যটকদের জন্য সুরক্ষিত রয়েছে। ভোলাগঞ্জ সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি ও জৈন্তাপুরসহ বিভিন্ন এলাকায় শূন্যরেখা থেকে আনুমানিক ৩০০ গজ পর্যন্ত এখনো বিপুল পরিমাণ পাথর অক্ষত আছে বিজিবির নজরদারির সুবাদে। লালাখাল এলাকায় বিজিবির জোর টহল থাকায় আসন্ন শীত মৌসুমেও পর্যটকদের নিশ্চিন্তে সেখানে ভ্রমণের উপযুক্ততা বিদ্যমান।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কক্সবাজার ও বান্দরবান সীমান্তে বিজিবির কাজের পরিধি অনেকের ধারণার বাইরে। বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা, আইসের (ক্রিস্টাল মেথ) মতো মাদক পাচার বন্ধ করা বড় কঠিন কাজ। এর মধ্যেও গত এক বছরে সীমান্ত এলাকায় বিজিবি ১ হাজার ৩২১ কোটি টাকার মাদক জব্দ করেছে।
(৫)
কক্সবাজার রিজিয়নের দক্ষিণ-পূর্ব সীমান্ত অত্যন্ত স্পর্শকাতর এলাকা। সেখানকার বিভিন্ন পয়েন্ট দিয়ে মাদক অনুপ্রবেশ প্রতিরোধে জীবনবাজি রেখে কাজ করতে হয় সীমান্তের এই অতন্দ্র প্রহরীদের। কেবল সীমান্ত পাহারায় নয়, কক্সবাজার রিজিয়নে মাদক ও চোরাচালান প্রতিরোধের চিত্রের দিকে চোখ ফেললে সহজেই বোধগম্য বাহিনীটির কাজের ভলিউম। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এ সময় অন্তত ১৪টি বিশেষ অভিযান পরিচালনা করেছে। ১৭০ জন আসামি ধরেছে। অভিযানগুলোতে দেশি-বিদেশি অস্ত্র গুলি, গোলাবারুদ জব্দের সংখ্যাও অনেক। সেসঙ্গে চালাতে হয় জনমত তৈরি ও জনসচেতনতার ক্যাম্পেইন। সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে মাদক ও চোরাচালানের কুফলের ওপর প্রেষণামূলক ১৭৪টি সভা করেছে। এভাবেই দেশের কোনো সীমানা বা প্রান্তরকেই অরক্ষিত রাখছে না বিজিবি।
(৬)
বিজিবির সাম্প্রতিক ছোট-বড় অভিযানগুলোতে ব্যাপক সাফল্যের অনেক খবরই গণমাধ্যমে আসছে না। গেল মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৭৭ কোটি ২১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বাহিনীটি। কাজের পরিধি বিবেচনায় দূর সীমান্তে থাকায় তাদের কর্মতৎপরতা থেকে যায় আড়ালে, গণমাধ্যমের শিরোনামের বাইরে। অথচ কেবল সীমান্ত সুরক্ষা নয়, অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান প্রতিহতের বাইরেও তাদের কাজের ভলিউম বেশ মোটা। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জাতীয় সম্পদ রক্ষা, সীমান্তের দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণসহ জনকল্যাণমূলক অনেক কার্যক্রম তাদের নিয়মিত কাজ। কিন্তু মাঝে মধ্যে সীমান্তে কিছু চোরাই মাল উদ্ধার, জব্দ, পুড়িয়ে ফেলার মধ্যে সীমাবদ্ধ থাকছে তাদের খবরগুলো।
(৭)
সঙ্গতকারণেই আমরা মনে করি দেশের জন্য বিজিবির নিবেদিত অন্তঃপ্রাণ উদ্দম এবং সাফল্য আরো বেশী গণমাধ্যমে প্রকাশ করা দরকার।
কারণ হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে- প্রশংসা মু’মীনের ক্বলবের নূর বৃদ্ধি করে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গুপ্ত বা ডিপ স্টেটের এজেন্টদের কর্মকান্ড?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই মুহররমুল হারাম শরীফ আজ।
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












