সীমান্তের দুর্গম চরে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়ে বিজিবি
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
পদ্মার বুক চিরে জেগে ওঠা বিস্তীর্ণ চর। বিচ্ছিন্ন জনপদ, শুষ্ক মৌসুমে ধুলোমাখা দীর্ঘ পথ। চিকিৎসাকেন্দ্রের দূরত্ব আর যাতায়াতের দুর্ভোগে সামান্য অসুস্থতাও অনেক সময় বড় সংকটে পরিণত হয় সীমান্তের এসব মানুষের জন্য। ঠিক এমন বাস্তবতায় মানবিক উদ্যোগ নিয়ে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবি। শুধু মানুষ নয়, গ্রামীণ অর্থনীতির অন্যতম অবলম্বন গবাদিপশুর জন্যও নিয়ে গেছে বিনামূল্যের চিকিৎসাসেবা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে জহুরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মাহমুদা মহিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী একটি বিশেষায়িত মেডিকেল ও ভেটেরিনারি ক্যাম্প। সকাল থেকেই চরাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা চিকিৎসাসেবা নিতে সেখানে ভিড় করেন। চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সবই ছিল সম্পূর্ণ বিনামূল্যে।
মানুষের পাশাপাশি চরাঞ্চলের কৃষক ও খামারিরা গরু, ছাগলসহ বিভিন্ন গবাদিপশু নিয়ে আসেন ভেটেরিনারি ক্যাম্পে। প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা পশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং পরিচর্যা বিষয়ক পরামর্শ দেন। এতে পশুর রোগ প্রতিরোধের পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের ভাষ্য, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবির এমন মানবিক উদ্যোগ দুর্গম এলাকার মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও দৃঢ় করে। রাষ্ট্রের সেবার পরিধি যে সীমান্তের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে, এই আয়োজন তারই একটি উদাহরণ।
চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। পাশাপাশি তিন শতাধিক গবাদিপশুকে ভেটেরিনারি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়। সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকা-ের মাধ্যমেও মানুষের আস্থা অর্জনের যে চেষ্টা বিজিবি করছে, দুর্গম চরাঞ্চলে এই বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান নয়, পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ দিনের রিমান্ডে ভারতীয় নাগরিক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)