সিরিয়ায় ইসরায়েলি দখলদারদের হামলায় নিহত ১৩
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় ভোররাতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর নতুন অভিযান ও হামলায় সিরিয়ায় দুই শিশুসহ অন্তত ১৩ জন নাগরিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২৫ জন। একইসঙ্গে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছে।
গতকাল জুমুয়াবার (২৮ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও গোলাবর্ষণে বেইত জিন এলাকার বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছে। এছাড়া পুরো এলাকাজুড়ে ইসরায়েলি ড্রোন টহল দিতে দেখা গেছে।
স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বেইত জিনকে লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও কয়েকজন নিহত ও আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি সূত্র জানিয়েছে, তাদের দুই সেনা সদস্য আহত এবং দুইজন সিরীয় বেসামরিক নিহত হয়েছে।
পরে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বেইত জিনে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীকে স্থানীয়রা ঘেরাও করলে বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে তাদের সরিয়ে আনা হয়। এতে সিরীয়দের প্রাণহানি আরও বেড়েছে।
পরবর্তীতে জানা গেছে, ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছে এবং তাদের তিনজনের অবস্থা গুরুতর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)