সিন্ধু পানি চুক্তি স্থগিতের মধ্যেই লাদাখে ‘প্রথম পাথরের বাঁধ’ দিলো ভারত
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ রবি, ১৩৯৪ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কৃষকদের সেচ সুবিধা বাড়াতে সিন্ধু নদে নির্মাণ করা হয়েছে একটি নতুন চেক ড্যাম। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আপশি এলাকায় নির্মিত এই বাঁধটি লাদাখে সিন্ধু নদীর ওপর তৈরি প্রথম ‘রক চেক ড্যাম’।
চেক ড্যাম নির্মাণের ফলে ওই এলাকায় নদীর পানির স্তর প্রায় ১০ ফুট বেড়েছে। এর মাধ্যমে ইগু ফে সেচ খাল দিয়ে নদীর পানি কৃষিজমিতে প্রবাহিত হচ্ছে।
লাদাখের ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় কৃষিকাজে পানির সংকট দীর্ঘদিনের। বিশেষ করে বসন্তকালে বীজ বপনের সময় সিন্ধু নদীর পানির স্তর অনেকটা নেমে যায়। ফলে অনেক কৃষকের জন্য পাম্পের সাহায্যে নদী থেকে পানি তোলা কঠিন হয়ে পড়ে।
গভীর ও সরু গিরিখাতের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হওয়া এলাকাগুলোতে এ সমস্যা আরও তীব্র। নতুন চেক ড্যাম পানি আটকে নদীর পানির স্তর বাড়াবে। এতে কৃষিজমিতে পানি পৌঁছে দেওয়া সহজ হবে বলে আশা করছে প্রশাসন।
তবে কৃষির বাইরেও প্রকল্পটির কৌশলগত গুরুত্ব রয়েছে। ভারত বর্তমানে সিন্ধু পানি চুক্তি স্থগিত অবস্থায় রেখেছে। এমন পরিস্থিতিতে লাদাখের সীমান্তবর্তী অঞ্চলে সিন্ধু নদীর পানি ব্যবস্থাপনা এবং ছোট আকারের পানি অবকাঠামো উন্নয়নে ভারতের মনোযোগ বাড়ছে।
লাদাখ প্রশাসন সিন্ধু নদীর বিভিন্ন এলাকায় আরও চেক ড্যাম নির্মাণের পরিকল্পনা করছে। এরই মধ্যে কিছু এলাকায় কাজ শুরু হয়েছে, আর আরও কয়েকটি প্রকল্প রয়েছে পরিকল্পনার পর্যায়ে।
এ ছাড়া লাদাখ প্রশাসন ভারতের পানিশক্তি মন্ত্রণালয়ের কাছে ৩৬টি চেক ড্যাম নির্মাণের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠিয়েছে। এতে লেহতে সাতটি হিমালয়ান রক চেক ড্যাম এবং কারগিলে ২৯টি চেক ড্যাম বা ওয়্যার নির্মাণের প্রস্তাব রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












