সিনেমা-নাটক, বিলবোর্ড পোস্টারে অশ্লীল ছবি; এসবই মূলত নারী নির্যাতনসহ সকল প্রকার অপকর্মের আসল কারণ
সিনেমা-নাটক, বিলবোর্ড পোস্টারের অশ্লীল ছবির কারণেই নারী নির্যাতনসহ সকল প্রকার অপকর্ম সবচেয়ে বেশি সংঘটিত হয়ে থাকে।
কাজেই যতক্ষণ পর্যন্ত সম্মানিত দ্বীন ইসলাম উনার নির্দেশ মুবারক মেনে ছবি তোলা, আঁকা, রাখা বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত নারী নির্যাতন কেন; মূলত কোনো অপকর্মই বন্ধ হবে না। সরকারের উচিত- পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দ্বারা নিষিদ্ধ বা হারাম প্রমাণিত ছবির ব্যবহার এবং ছবি সংশ্লিষ্ট সমস্ত বিষয় বন্ধ করে দেয়ার ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেয়া এবং বন্ধ করে দেয়া ফরয।
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ‘যমীনে এবং পানিতে যত ফিতনা-ফাসাদ (কথিত নারীটিজিং, নারী অধিকার হরণ, নারীর সম্ভ্রম লুন্ঠন, দুর্ভিক্ষ, খাদ্যাভাব, সহিংসতা, সামাজিক অস্থিরতা) অর্থাৎ আযাব-গযব সব মানুষের হাতের কামাই।’
বর্তমানে নারীটিজিং বা অশ্লীলতা সমাজের একটা মারাত্মক সমস্যা। আমাদের দেশ এমন পর্যায়ে ছিল না। আমাদের সমাজে নারীর প্রতি যে সদ্ব্যবহার ছিল তা কমে যাচ্ছে। বিজাতীয় সংস্কৃতির প্রভাবে এমন হচ্ছে। হিন্দি সিনেমা, ইংরেজি ছবির অশ্লীল দৃশ্য ছোট-বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। নাউযুবিল্লাহ!
পর্যালোচনায় জানা গেছে, বর্তমানে নাটক সিনেমা জুড়ে এখন অশ্লীলতার ছড়াছড়ি। এগুলোকেই কথিত শিল্প হিসেবে প্রচার করে বেড়াচ্ছে বিভ্রান্ত নির্মাতারা। এসব দেখেই পুরুষরা শিখে নারীটজিং। নাউযুবিল্লাহ! আর এসবের মূলে রয়েছে হারাম ছবি। তাই সম্মানিত ইসলামী শরীয়ত হারাম ছবি থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ মুবারক দিয়েছে।
সমাজে শুধু টিজিং নয়, পরকীয়া, খুন, নারীর অধিকার হরণ, নারীর সম্ভ্রমহরণ, সামাজিক অস্থিরতাসহ সকল অপকর্ম কখনই দূর হবে না; যতক্ষণ পর্যন্ত পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের মধ্যে ঘোষিত ‘ছবি তোলা হারাম’- এ মূল্যবোধের জাগরণ না ঘটবে।
কাজেই এদেশের ৯৮ ভাগ অধিবাসী মুসলমানর বাংলাদেশের সরকারের দায়িত্ব-কর্তব্য হলো, দেশে এমন সমাজ তৈরি করা; যেখানে ছবি তোলা ও দেখার মতো কবীরা গুনাহর কোনো সুযোগ থাকবে না এবং চর্চাও থাকবে না।
-তাসনিম।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।