সাড়ে ৬ হাজার কোটির ১০ প্রকল্প অনুমোদন একনেকে
নিজস্ব প্রতিবেদক:
সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে সরকার। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় অনুমোদিত ১০টি প্রকল্প হলো- কৃষি মন্ত্রণালয়ের- আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের-বাপবিবোর বিদ্যমান শিল্পসমৃদ্ধ এলাকার ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প।
শিল্প মন্ত্রণালয়ের- বিএমআর অব কেরু এ্যান্ড কোং (বিডি) লি. (২য় সংশোধিত)। শিক্ষা মন্ত্রণালয়ের- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের- ৫টি নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর) বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত)।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের- ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মচারিদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের- ঢাকা ইনভায়রনমেন্টালি সাস্টেইন্যাবল ওয়াটার সাপ্লাই (৩য় সংশোধিত) ও বান্দরবান পৌরসভা এবং বান্দরবান জেলার ৩টি উপজেলা সদরসহ পার্শ্ববর্তী এলাকাসমূহে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের-চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক এরইমধ্যে অনুমোদিত ৯টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়।
সেগুলো হলো- ১. হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন (২য় সংশোধিত) ২. রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প ৩. বরগুনা জেলার ২টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প
৪. তিন পার্বত্য জেলায় দুর্যোগ ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প ৫. লাঙ্গলবন্দ মহাষ্টমী পূণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) ৬. তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) ৭. সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)।
৮. কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার পানিবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) (১ম সংশোধিত) ৯. বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা (২য় সংশোধিত) প্রকল্প।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।