সার্বভৌমত্ব রক্ষায় শান্তিচুক্তি সংশোধন ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি
পার্বত্য চট্টগ্রামে ক্রমবর্ধমান অস্থিরতা, সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা এবং উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরে শান্তিচুক্তির সংশোধন ও পুনঃর্মূল্যায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তারা এবং তারা সেখানে ৫ দফা দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা শান্তিচুক্তির ২৮ বছর পার হলেও পাহাড়ে দৃশ্যমান কোনো শান্তি ফিরে আসেনি বরং সাম্প্রদায়িক দাঙ্গা, অস্ত্রের ঝনঝনানী এবং সন্ত্রাসী গোষ্ঠির তৎপরতা আরো বেড়েছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে সশস্ত্র সংগঠনগুলো, এদের মধ্যে অন্যতম জেএসএস (সন্তু), ইউপিডিএফ (প্রসিত), কেএনএফ বা কেএনএ।
সমাবেশে স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক বলেন, পার্বত্য চট্টগ্রাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়- এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকারভুক্ত অঞ্চল। পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর সমান অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। আমরা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, উন্নয়ন কাঠামোয় জবাবদিহি বাড়ানো এবং বর্তমান বাস্তবতা বিবেচনায় পার্বত্য শান্তিচুক্তির পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছি। দীর্ঘ প্রায় তিন দশক পার হলেও চুক্তির মূল লক্ষ্য- সম্প্রীতি, উন্নয়ন ও অংশগ্রহণমূলক প্রশাসন- পুরোপুরি অর্জিত হয়নি। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা, আঞ্চলিক পরিষদগুলোর ব্যর্থতা এবং কিছু প্রভাবশালী মহলের একপেশে প্রচারণাই শান্তি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ভারত,চীন,আমেরিকা উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের প্রশিক্ষণসহ অন্যান্য সহায়তা দিচ্ছে। তাছাড়া সম্প্রতি ভারত থেকে প্রকাশ্যে বাংলাদেশের পাহাড়কে বিচ্ছিন্ন করার হুমকী আসছে। সুতরাং দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এসব সন্ত্রাসী সংগঠন যেমন- জেএসএস, ইউপিডিএফ, কেএনএফ এর মতো সংগঠনকে রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। এই সশস্ত্র সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তথাকথিত জুম্মল্যান্ড নামে আলাদা একটি রাষ্ট্র গঠন করা।
সমাবেশে পিসিসিপি, ঢাকা মহানগর শাখার সভাপতি সরকারের নিকট ৫ দফা দাবী তুলে ধরেন-
১. সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং সকল সম্প্রদায়ের অধিকার রক্ষা করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা শান্তিচুক্তি সংশোধন এবং পুনর্মূল্যায়ন করতে হবে।পার্বত্য চট্টগ্রাম সংশ্লিষ্ট রাষ্ট্র ও সংবিধানবিরোধী জাতিগত বৈষম্যমূলক প্রচলিত আইন, চুক্তি ও বিধিসমূহ সংস্কার করে দেশের সকলের জন্য এক সংবিধান ও এক আইন প্রণয়ন ও জারী করতে হবে।
২. বিচ্ছিন্নতাবাদী জেএসএস, ইউপিডিএফ সহ সকল সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. বাংলাদেশের উপজাতিদের সম্বোধনের ক্ষেত্রে রাষ্ট্রের অখ-তাবিরোধী পরিভাষা 'আদিবাসী' ও 'জুম্ম' শব্দ ব্যবহার এবং বাংলাদেশের বাঙ্গালীদের সম্বোধনে 'সেটেলার' শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করতে হবে। ব্যক্তি, এনজিও, মিশনারী, গণমাধ্যম কিংবা প্রতিষ্ঠান যারাই উপরোক্ত শব্দ ব্যবহার করবে তাদেরকে কালো তালিকাভুক্ত করে এদের বিরুদ্ধে শাস্তিযোগ্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনো বিদেশী ওসব শব্দ ব্যবহার করলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে শক্তভাবে তার প্রতিবাদ জানাতে হবে এবং রাষ্ট্রের অভান্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুয়ায়ী তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
৪. পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীলতা নিরসন, সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠায় জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যাক সেনা ক্যাম্প বাড়াতে হবে।
৫. ১৯৯৭ সালের চুক্তি অনুযায়ী উপজাতি কর্তৃক সশস্ত্র কার্যক্রম বন্ধ না করায় সংবিধানবিরোধী পার্বত্য চট্টগ্রাম চুক্তি সংশোধন এবং ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল করতে হবে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।