সার্ক মহাসচিবের পদে ঢাকা, ক্ষুব্ধ তালেবান
, ২১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৪ মার্চ, ২০২৩ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা ‘সার্কে’র মহাসচিব পদ পেয়েছে বাংলাদেশ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তারা বলছে, আফগানিস্তানের টার্নকে অস্বীকার করে বাংলাদেশের প্রার্থীকে ওই পদে মনোনীত করা হয়েছে। সার্কের প্রভাবশালী সদস্য দেশ ভারতের কাছে ‘কূটনৈতিক ফিলার’ পাঠিয়ে তারা এই পদক্ষেপের বিরুদ্ধে অনানুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে বলে জানা গেছে। তবে ভারত যেহেতু কাবুলের তালেবান শাসকদের কূটনৈতিক স্বীকৃতি দেয় না, তাই এই ‘অনুযোগ’ও জানানো হয়েছে তথাকথিত ‘ইনফর্মাল চ্যানেলে’।
কাবুলে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ বলে পরিচিত সংবাদমাধ্যম ‘খামা প্রেস’ (কেপি) তাদের এক প্রতিবেদনে গত রোববার (১২ মার্চ) অভিযোগ তুলেছে, ‘সার্ক সেক্রেটারি জেনারেলের পদ থেকে আফগানিস্তানকে বঞ্চিত করা হয়েছে।’
আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে স্বীকৃতি পাওয়ার জন্য তালেবান নেতৃত্ব এক ধরনের মরিয়া চেষ্টা চালাচ্ছে। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ সপ্তাহেই সরাসরি বলেছেন, ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তানকে যদি কূটনৈতিক স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এই দেশটিকে নিয়ে আন্তর্জাতিক বিশ্বের যে উদ্বেগ বা অভিযোগ, সেগুলো অনেক ভালোভাবে অ্যাড্রেস করা যাবে।’
তালেবানের অর্থ প্রতিমন্ত্রী আবদুল লতিফ নাজারিও মন্তব্য করেছেন, আমাদের ইসলামিক আমিরাতকে স্বীকৃতি দেওয়া হলে আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের ‘এনগেজমেন্ট’ অনেক বাড়বে এবং তাতে এই অঞ্চলে স্থিতিশীলতা আসবে।
এই পটভূমিতে সার্কের মহাসচিবের পদটি পেলে আফগানিস্তানের পক্ষে বাকি বিশ্বে কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টা যে গতি পেতো, তা বলাই বাহুল্য। কিন্তু সেই পদটি এখন বাংলাদেশকে দেয়ায় তালেবান নেতৃত্ব স্বভাবতই তাদের হতাশা গোপন করতে পারছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জন্মের হার কম, বার্ধক্যের চ্যালেঞ্জের মুখে ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশ্মীরে ‘আকস্মিক বিস্ফোরণে’ ২ ভারতীয় সেনা নিহত
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)