সারা দেশে অবৈধ মজুতকৃত ৪,৬৯,০৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সারা দেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এসব জ্বালানি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে মনির হোসেন জানান, উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ ৩ লাখ ৫২ হাজার ৪৭ লিটার। এ ছাড়া অভিযানে ৩৬ হাজার ৬২১ লিটার অকটেন এবং ৮০ হাজার ৩৭৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ মজুত, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। গত ৭ এপ্রিল পর্যন্ত ৭ হাজার ৩৪২ টি অভিযান চালানো হয়েছে। অভিযানে ৩ হাজার ১১ টি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরিচালিত এসব অভিযানে জ্বালানি তেলের অবৈধ মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে।
জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসপাতালে চিকিৎসাধীন নারীর সম্ভ্রমহরণ, যুবক আটক
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই -শিল্প সচিব
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির কার কী সাজা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিন আসামির আমতু্যু কারাদ-
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যাচ্ছে -আসিফ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার -তথ্যমন্ত্রী
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হেল্পলাইনে ৮৭ লাখ কল সেবা দিয়েছে’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব পড়েছেন, কেবল মূল আইনটাই এড়িয়ে গেছেন
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)