সারজিসকে ‘ভন্ড প্রতারক’ আখ্যা দিয়ে পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক:
এনসিপি যুগ্ম সদস্যসচিব সারজিসকে ‘ভ- প্রতারক’ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির ক্রীড়া সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম।
গত সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ফজলুল করিম সারজিসকে ‘ভ- প্রতারক’ উল্লেখ করে বলেন, মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ ও প্রত্যাশা নিয়ে খেলা হচ্ছে।
তিনি বলেন, নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে মধুর বোতল দেখানো হয়েছিল। কিন্তু সেই বোতলের ভেতরে ভরে দেওয়া হয়েছে পুরোনো মদ। জাতি এখন বুঝতে পেরেছে, এটি নতুন কোনো রাজনীতি নয়; বরং পুরোনো রাজনীতিই নতুন মোড়কে ফিরে এসেছে।
ফজলুল করিম জানান, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে বিশ্বাস করে এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, এ দলে চাঁদাবাজি, দালালি ও প্রতারণার কোনো স্থান থাকবে না। কিন্তু বাস্তবে তার প্রত্যাশার সঙ্গে দলের কার্যক্রমের মিল পাননি। তাই এ ধরনের রাজনীতির সঙ্গে আর থাকতে চান না।
ভিডিও বার্তায় তিনি জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও অসৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ করেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বলেন, ব্যক্তিকেন্দ্রিক পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি করা হচ্ছে; সেখানে যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।