সাদ্দাম নেই, তবু বিশ্বের সবচেয়ে বেশি নিখোঁজ ইরাকে
, ২২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৫ মার্চ, ২০২৩ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরাকে সাদ্দাম হোসেনকে উৎখাতের খবর জানার সঙ্গে সঙ্গে প্রকৌশলী হাজেম মোহাম্মদের মনে কিছুটা আশা জেগেছিল। সে ভেবেছিলেন, এবার হয়তো নিজের ভাইয়ের সন্ধান পাবেন সে। ১৯৯১ সালে সাদ্দামের শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর গুলি করে হত্যা করা হয়েছিল তাকে। পরে মরদেহ একটি গণকবরে ফেলে দেওয়া হয়েছিল।
২০০৩ সালের মার্চে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে সাদ্দাম হোসেনের পতনের পর মোহাম্মদের মতো অনেকেই আশা করেছিলেন যে স্বৈরশাসকের অধীনে নিহত বা নিখোঁজ হওয়া কয়েক হাজার মানুষের হদিস তারা শিগগিরই পাবেন।
২০ বছর কেটে গেলেও মোহাম্মদের আশা মেটেনি। সেদিন মোহাম্মদকেও গুলি করা হয়েছিল তার ভাইয়ের সঙ্গে। দুটা গুলি লাগলেও ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছিলেন মোহাম্মদ। তার মতো অগণিত ইরাকি তাদের নিহত বা নিখোঁজ স্বজনদের সন্ধানে আজও অপেক্ষার প্রহর গুনছেন।
ইরাকে সন্ধান মেলা কয়েক ডজন গণকবর সাক্ষ্য দিচ্ছে সাদ্দামের বাথ পার্টির অধীনে সংঘটিত নৃশংসতার। তবে গত দুই দশকে হত্যাকা-ের শিকার ব্যক্তিদের চিহ্নিত করার কাজ খুব একটা এগোয়নি।
এই বিশ বছরের আইএস, আল কায়েদার মতো সন্ত্রাসবাদী সংগঠনের হামলা ও সংঘর্ষে আরও অনেক ইরাকির মৃত্যু হয়েছে। শিয়া মুসলিম মিলিশিয়ারাও এসবে পিছিয়ে নেই।
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের মতে, ইরাকে আজ বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক নিখোঁজ ব্যক্তি রয়েছে। সংখ্যাটা কয়েক লাখ পর্যন্ত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












