সাতক্ষীরায় হাইব্রিড-২২৪১ ধানের বাম্পার ফলন, বিঘায় মিলছে ২৪ মণ
, ১২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মাঠজুড়ে পাকা ধানের সোনালি শিষ। কোথাও চলছে ধান কাটা, কোথাও ধান মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা। আমন মৌসুমে হাইব্রিড-২২৪১ জাতের ধানের বাম্পার ফলনে খুশি সাতক্ষীরার কৃষকরা। প্রতি বিঘা জমিতে ২৩ থেকে ২৪ মণ পর্যন্ত ফলন পাওয়ায় তাদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও উচ্ছ্বাস। কম সময়ে ফসল ঘরে তোলার পাশাপাশি একই জমিতে রবি শস্য চাষের সুযোগ থাকায় এ জাতের ধানের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের।
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের কৃষক মকবুল মিয়া বলেন, এই জাতের ধান অল্প সময়ের মধ্যে ভালো ফলন পেয়ে কাটা যায়। পাশাপাশি ধান কাটার পর একই জমিতে সরিষা গম, আলুসহ অন্যান্য ফসল ফলানো যায়। এ বছর অ্যারাইজ ২২৪১ জাতের ধান চাষে অনেক ফলন বেশি পেয়েছি আমরা।
তিনি আরও বলেন, এই ধানটা চিকন এবং ফলও অনেক বেশি হয়। রোগবালাইও কম। এই ধানটা ঝড়ে বৃষ্টিতে, বাতাসে পড়ে যায় কম। অল্প সময়ে বেশি উৎপাদন হওয়ায় কৃষকদের জন্য জাতটি বেশ সুবিধাজনক।
সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন বলেন, রোপা আমন মৌসুমে হাইব্রিড ২২৪১ জাতের ধান কেটে বিঘা প্রতি ২৩ থেকে ২৪ মণ ফলন পাওয়া গেছে। এই ধানের চাল চিকন, ভাত ঝুরঝুরে ও সুস্বাদু। পাশাপাশি, এর খড় বা বিচালি প্রায় ১ মিটার ১০ ইঞ্চি লম্বা হওয়ায় তা গো-খাদ্য হিসেবে দারুণ উপযোগী এবং বাজারে এর চাহিদাও অনেক।
তিনি আরও বলেন, মাত্র ১২০-১২৫ দিনের জীবনকাল হওয়ায় এই জাতটি কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক। দ্রুত ফসল ঘরে তুলে কৃষকরা একই জমিতে রবি মৌসুমের প্রধান ফসল সরিষাসহ অন্যান্য শীতকালীন শাকসবজি চাষের সুযোগ পাচ্ছেন। কম সময়ে ভালো ফলন ও পরবর্তী ফসল চাষের এই সুযোগ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (সিড) চন্দন কুমার মিত্র বলেন, অ্যারাইজ ২২৪১ একটি অত্যন্ত উচ্চ ফলনশীল এবং স্বল্প জীবনকাল সম্পন্ন ধানের জাত। বীজ তলা থেকে শুরু করে মাত্র ১১৭ থেকে ১২২ দিনের মধ্যেই এই ফসল কেটে ঘরে তোলা সম্ভব। এর অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই জাতটি সম্পূর্ণভাবে পাতা পোড়া রোগ প্রতিরোধী এবং অন্যান্য ক্ষতিকর পোকা-মাকড় ও রোগ-বালাইয়ের বিরুদ্ধে দারুণ সহনশীল। এছাড়া এই ধানের ছড়ার গঠন অত্যন্ত ঘন এবং এতে চিটার পরিমাণ নেই বললেই চলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মা বাবা অসুস্থ, প্রতিবন্ধী কিশোরের শ্লীলতাহানির পর হত্যা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে খোয়ালেন প্রতিবন্ধী ভাতার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিবাদীদের মানুষ তাদের মেনে নেবে না -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনার পাসপোর্টের ‘অনুরোধ’কে গণমাধ্যম ‘আবেদন’ বানিয়েছে’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিভাইসে আটকে যাচ্ছে নতুন প্রজন্ম -ববি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে -কৃষিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য -মাহ্দী আমিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে তারার মতো বকুল ফুল।
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের এমপি নজরুলের আসনে উপ-নির্বাচন দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












