সাগরে ধরা পড়ছিলো ঝাঁকে ঝাঁকে ইলিশ, তবু খুশি নেই জেলেদের -বরাদ্দের চাল পাননা বেশিরভাগ জেলেরা -ভারতীয় জেলেরা দেদারছে লুটে নেয় মাছ
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছিলো ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। জেলের চোখে-মুখে দেখা দিয়েছে আনন্দের ছাপ। কিন্তু আবারও ৪ থেকে ২৫ অক্টোবর এই ২২ দিন মাছ ধরা নিষিদ্ধের খবরটি কেড়ে নিয়েছে তাদের সেই আশার আলো।
নিষেধাজ্ঞার ২২ দিন নদী এবং সমুদ্রে সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণসহ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় বেকার হয়ে পড়বেন জেলেরা। তবে সরকার থেকে সাহায্য দেয়ার কথা থাকলেও পান না প্রকৃত জেলেরা। এতে কষ্টের শেষ নেই তাদের। তবে ভারতীয় জেলেরা যাতে এ সময় বাংলাদেশের নৌ-সীমায় ঢুকে মাছ ধরতে না পারে; সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জেলেদের।
সূত্র জানায়, সারা দেশে সাত হাজার বর্গ কিলোমিটার ইলিশের প্রজনন এরিয়া থাকলেও এ বছর সব নদ-নদী ইলিশ প্রজনন মৌসুমের আওতায় রয়েছে। প্রিয়জনের ভালোবাসা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে উপকূলীয় জেলেরা নদী কিংবা সমুদ্রে মাছ শিকার করেন। কিন্তু ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় ২২ দিন দেশের সমুদ্র ও সব নদীতে মাছ ধরা, বেচা-কেনা এবং পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এতে বেকার হয়ে পরবেন জেলেরা। এ সময় সরকার থেকে তারা কোনো সাহায্যও পান না বলে জানা গেছে।
জেলেরা জানান, মাছ যেমনি ধরা পড়েনি, তেমনি দেখা দিয়েছিল সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এখন মোটামুটি ভালোই মাছ ধরা পড়ছে। মানুষের ধার দেনা পরিশোধ করে পরিবার পরিজন নিয়ে দুবেলা খেয়ে পরে থাকতে পারব। কিন্তু তাতে ক্ষোভ নেই তাদের। তবে সমুদ্রে দস্যুদের উৎপাত বন্ধ ও ভারতীয় জেলেরা যাতে এ সময় মাছ শিকার করতে না পারে; সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জেলেদের।
এক পটুয়াখালী জেলাইতেই আছে এক লাখের বেশি জেলে, তবে নিবন্ধিত জেলে রয়েছে ৮০ হাজার ২০ জন। প্রজনন মৌসুমে এই ২২ দিনে ২৯ কেজি করে সরকারি ভিজিএফর সাহায্য পেতে যাচ্ছে ৬৫ হাজারের বেশি জেলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)