রাজারবাগ দরবার শরীফ উনার অনবদ্য তাজদীদ:
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ
-দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন
-রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ
-পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
আল ইহসান ডেস্ক:
রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতা ও পরিচালনায় মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই শরীফ উনার সম্মানার্থে আজ পবিত্র ১২ই জুমাদাল উখরা শরীফ ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কোটি কোটি কন্ঠে বিশ্বজুড়ে একযোগে পবিত্র মীলাদ শরীফ পাঠ, ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলাকাভিত্তিক পবিত্র মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণ এবং পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মাঝে পশু জবাই করে বিশেষ আক্বীক্বাহ মুবারকসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
একইসাথে মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার অনুসরণে ও দিক-নির্দেশনায় রাজধানী ঢাকার ওয়ার্ডসমূহ এবং দেশের বিভিন্ন জেলা থেকেও বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। সারাদেশে রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতায় পরিচালিত মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায়ও অনুরূপ আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে ও পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সম্মানিত ১২ই শরীফ উনার সম্মানার্থে প্রত্যেক হিজরী (আরবী) মাসের ১২ তারিখেই কোটি কোটি কন্ঠে মীলাদ শরীফ, তাবারুক বিতরণ ও আক্বীক্বাহ মুবারক করার ঘোষণা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ!
মুবারক এই ঘোষণা মোতাবেকই আজ পবিত্র ১২ই জুমাদাল উখরা শরীফ উল্লেখিত বরকতময় কার্যক্রমসমূহ পালন করার বন্দোবস্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-
-সকাল ১১:০০টায় বিশ্বজুড়ে অনলাইন/অফলাইনে সম্মিলিতভাবে একযোগে কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ পাঠ।
-দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়নসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ মীলাদ শরীফ পাঠ।
-পবিত্র তাবারুক বিতরণ করা।
-পশু জবেহের মাধ্যমে আক্বীক্বাহ মুবারক।
মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ ১২ই শরীফ উনার সম্মানার্থে রাজারবাগ দরবার শরীফ উনার পক্ষ থেকে বিশেষ লিফলেট, পোস্টার, ব্যানারসহ বিভিন্ন ধরণের বিশেষ উপকরণ প্রকাশ করা হয়েছে। আনজুমানে আল বাইয়্যিনাত উনার পক্ষ থেকে সকলকে এই সকল বিশেষ উপকরণসমূহ সংগ্রহ করা ও প্রচার-প্রসার করার বিশেষ আহ্বান জানানো হয়েছে। এবং দৈনিক আল ইহসান শরীফে বিশেষ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সম্বলিত বিশেষ রেসালা শরীফ ও কিতাব প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প হেরে গেছে: মার্কিন সিনেটর
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস সংকটে যাত্রীদের পকেট কাটছেন সিএনজি অটোরিকশা চালকরা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেয়ার হুমকি দিচ্ছে -ডিএসসিসি প্রশাসক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিলারের কাছে সার মিলছে না, দোকানে দাম বেশি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্রামেই চিকিৎসা নিশ্চিতে ‘হেলথ হাব’ করার পরিকল্পনা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিমের ডজন ১৮০ টাকা!
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভর্তুকি কমাতে ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে চা, সাবান, আটা, লবণ, তেল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে দুই দিনে ১,৫০০ মসজিদ থেকে আজানের মাইক অপসারণ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাচার করা ৪২ প্রতিষ্ঠানকে চিহ্নিত করলো বাংলাদেশ ব্যাংক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বৃক্ষমেলায় প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে: পরিবেশমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












