ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (১২)
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
আর আরেকটা হাদীছ শরীফ বর্ণিত রয়েছে ‘তিরমিযী শরীফে,
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ أَنَّهُ قَرَأَ: (اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا) الْآيَةَ وَعِنْدَهُ يَهُودِيٌّ فَقَالَ: لَوْ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَيْنَا لَاتَّخَذْنَاهَا عِيدًا فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ: فَإِنَّهَا نزلت فِي يَوْم عيدين فِي وَيَوْم جُمُعَةٍ وَيَوْمِ عَرَفَةَ
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত রয়েছে,
أَنَّهُ قَرَأَ: (اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا) الْآيَةَ
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু কুরআন শরীফ তিলাওয়াতের সময় এই আয়াত শরীফ পাঠ করতেছিলেন, وَعِنْدَهُ يَهُودِيٌّ হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পাশে একজন ইহুদী ব্যক্তি বসা ছিল। যেহেতু আরব দেশ সকলে আরবী জানে, কম-বেশী। যখন ইহুদী ব্যক্তি শুনলো কুরআন শরীফ তিলাওয়াত, فَقَالَ ইহুদী ব্যক্তি সেটা শুনে বললো,
لَوْ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ عَلَيْنَا لَاتَّخَذْنَاهَا عِيدًا
“হে হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! উত্তম আয়াত শরীফ, খুব সুন্দর আয়াত শরীফ। এ আয়াত শরীফ যদি আমাদের মধ্যে নাযিল হত তাহলে যেদিন নাযিল হয়েছে সে দিনকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম।
لَاتَّخَذْنَاهَا عِيدًا
অবশ্যই সেই দিনকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম।” সুবহানাল্লাহ!
فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ: فَإِنَّهَا نزلت فِي يَوْم عيدين فِي وَيَوْم جُمُعَةٍ وَيَوْمِ عَرَفَةَ
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, হে ইহুদী ব্যক্তি! তোমার তো জানা নেই, এ আয়াত শরীফ কবে নাযিল হয়েছে? তুমি জেনে রাখ, নিশ্চয়ই এ আয়াত শরীফ নাযিল হয়েছে, আমাদের প্রতি, মুসলমানদের প্রতি, মুসলমানদের দুই ঈদের দিন।
فِي يَوْم عيدين
মুসলমানদের দুই ঈদের দিন এই আয়াত শরীফ নাযিল হয়েছে। কোন্ দুই ঈদের দিন?
فِي وَيَوْم جُمُعَةٍ وَيَوْمِ عَرَفَةَ
একটা হচ্ছে জুমুয়ার দিন, আরেকটা হচ্ছে আরাফার দিন। সেই বিদায় হজ্জের সময় আরাফার ময়দানে, বা’দ আছর, জুমুয়াবার দিন সেটা নাযিল হয়েছে।
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, “মুসলমানদের দু’ঈদের দিন সেটা নাযিল হয়েছে।”
তাহলে দেখা যাচ্ছে, জুমুয়ার দিন একটা ঈদের দিন। আবার আরাফার দিনও ঈদের দিন।
এখন যারা বলে থাকে, “শরীয়তে অর্থাৎ কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসে এই দু’ঈদ ব্যতীত কোন ঈদ নেই”- এখানেও তাদের কথাটা ভুল বলে প্রমাণিত হলো, মিথ্যা বলে প্রমাণিত হলো। এরা কাট্টা মিথ্যুক। এরা মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, তারা মিথ্যাবাদী বলে প্রমাণিত হলো।
এখন বুখারী শরীফ, তিরমিযী শরীফ, মিশকাত শরীফ, মিরকাত, আশয়াতুল লুময়াত, লুময়াত, ত্বীবী, তালিকুছ ছবীহ এ ধরনের যত হাদীছ শরীফের কিতাবাদী রয়েছে, প্রত্যেক হাদীছ শরীফের কিতাবেই এটা রয়েছে। এমনকি তাফসীরের মধ্যেও রয়েছে। এ আয়াত শরীফের তাফসীরেও সমস্ত বড় বড় তাফসীর যা রয়েছে, মাশহুর তাফসীর, বিশ^খ্যাত তাফসীর সেখানে একই কথা বর্ণিত রয়েছে। যে, মুসলমানদের জন্য জুমুয়ার দিন এবং আরাফার দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৫তম পর্ব)
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মুহব্বত ঈমান, আর উনাদের সমালোচনা করা লা’নতগ্রস্ত হওয়ার কারণ
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দায়িমীভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৭)
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












