ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ইলিম ও আলিমের ফযীলত (৪)
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আশির, ১৩৯২ শামসী সন , ২৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত সুলায়মান আলাইহিস সালাম তিনি বললেন, মহান আল্লাহ পাক! এর দ্বারা কি আপনার সন্তুষ্টি, রেজামন্দী পাওয়া যাবে?
মহান আল্লাহ পাক তিনি জানালেন- না, শুধু কর্তৃত্ব দ্বারা আমার রেজামন্দী হাছিল করা সম্ভব হবে না।
তখন হযরত সুলায়মান আলাইহিস সালাম বললেন- আয় মহান আল্লাহ পাক! দ্বিতীয় যে জিনিসটি আমার জন্য রাখা হয়েছে অর্থাৎ ইলিম, সেই ইলিম যদি আমি গ্রহণ করি, তাহলে আপনার রেজামন্দী পাওয়া যাবে কি?
মহান আল্লাহ পাক তিনি বললেন, হ্যাঁ ইলিম যদি গ্রহণ করেন তাহলে আমার সন্তুষ্টি লাভ করা যাবে।
তখন হযরত সুলায়মান আলাইহিস সালাম তিনি বললেন, আয় মহান আল্লাহ পাক! তাহলে আমাকে ইলিম দান করুন।
মহান আল্লাহ পাক তিনি খুশি হয়ে গেলেন, সন্তষ্ট হয়ে গেলেন। বললেন যে, “হে হযরত সুলায়মান আলাইহিস সালাম! আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, যার ফলশ্রুতিতে অর্থাৎ আপনি আমাকে তালাশ করেছেন, আমার রেজামন্দী তালাশ করেছেন, যার ফলশ্রুতিতে আমি আপনাকে ইলিম তো অবশ্যই দিবো, আমার সন্তুষ্টিও দিবো এবং সাথে সাথে আমি আপনাকে নুবুওয়াতও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ! আর এর সাথে সাথে সমগ্র বিশ্বের কতৃত্ব এবং দায়িত্ব আপনার উপরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ! তার একমাত্র কারণ হচ্ছে যে, আপনি ইলিম তলব করেছেন। আর যার মূল হচ্ছে- আমার রেজামন্দী, আমার সন্তুষ্টি, সেজন্য আমি আপনাকে নুবুওয়াত দিলাম, ইলিম দিলাম এবং তার সাথে সারা পৃথিবীর কর্তৃত্ব দিয়ে দিলাম। ”
কাজেই ইলিম হচ্ছে মূল। যার উছীলায় মানুষ মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি এবং ইহ্কাল ও পরকালে নাজাত লাভ করতে পারে।
হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হযরত কা’ব ইবনুল আহ্বার রদ্বিয়াল্লাহু আনহু উনাকে জিজ্ঞাসা করেছিলেন-
وَمَنْ أَرْبَابُ الْعِلْمِ قَالَ الَّذِينَ يَعْمَلُونَ بِمَا يَعْلَمُونَ قَالَ فَمَا أَخْرَجَ الْعِلْمَ مِنْ قُلُوبِ الْعُلَمَاءِ قَالَ الطَّمَعُ.
হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হযরত কা’ব আহ্বার রদ্বিয়াল্লাহু আনহু উনাকে যিনি ইহুদীদের মধ্যে শ্রেষ্ঠ আলিম ছিলেন। যিনি তাওরাত, যাবুর, ইঞ্জিল পূর্ববর্তী সমস্ত আসমানী-কিতাবের বিশেষ দক্ষ ছিলেন। বিশিষ্ট আলিম হিসেবে উনি পরিচিত ছিলেন। উনি যখন মুসলমান হলেন। কুরআন শরীফ-হাদীছ শরীফ থেকে ইলিম অর্জন করলেন। তখন উনাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আপনাদের পূর্ববর্তী আসমানী কিতাব মোতাবেক এবং পরবর্তী আসমানী কিতাব মোতাবেক, হাক্বীক্বত আলিম কাকে বলা হয়ে থাকে?
الَّذِينَ يَعْمَلُونَ بِمَا يَعْلَمُونَ
উনি বলেছিলেন, যে তার ইলিম অনুযায়ী আমল করে, সেই ব্যক্তিই হচ্ছে হাক্বীক্বী আলিম ।
فَمَا أَخْرَجَ الْعِلْمَ مِنْ قُلُوبِ الْعُلَمَاءِ
এরপর উনি জিজ্ঞাসা করলেন, কোন জিনিস আলিমের অন্তর থেকে ইলিমকে বের করে দেয়? الطَّمَعُ দুনিয়ার মোহ অর্থাৎ দুনিয়ার লোভ মানুষের অন্তর থেকে অর্থাৎ আলিমদের অন্তর থেকে ইলিমকে বের করে দেয়।
কাজেই যে ব্যক্তি ইলিম অনুযায়ী আমল করতে পারবেনা, সে আলিমের অন্তর্ভুক্ত হতে পারবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)